কালুখালী টাইমস

নান্দাইল হাসপাতালে চুরির মহোৎসব — এখন শুধু ইট খোলা বাকি

নান্দাইল হাসপাতালে চুরির মহোৎসব

ময়মনসিংহের নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন চলছে চুরির মহোৎসব। গত এক বছরে অন্তত ৯ বার প্রশাসনকে লিখিতভাবে জানানো হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে চোরচক্র এখন দিনদুপুরেও হাসপাতাল থেকে মালামাল লোপাট করছে

চিকিৎসক, নার্স ও কর্মচারীদের পরিত্যক্ত কোয়ার্টারগুলোর দরজা-জানালা, গ্রিল, পাইপ এমনকি কেচিগেটও খুলে নেওয়া হয়েছে। স্থানীয়দের ভাষায়, “এখন শুধু ভবনের ইট খোলা বাকি।”

রোগী ও স্বজনদের অভিযোগ, হাসপাতালের ওয়ার্ড, বহির্বিভাগ, জরুরি বিভাগ — কোথাও নিরাপত্তা নেই। মোবাইল, টাকা, এমনকি রোগীর গয়নাও চুরি হচ্ছে নিয়মিত। রাতে এসব ভবনে মাদকাসক্তদের আড্ডা বসে এবং সেখান থেকেই চুরির পরিকল্পনা করা হয়।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শামিমা সুলতানা বলেন,

“গত এক বছরে নয়বার চুরির ঘটনা ঘটেছে। জেলা প্রশাসন ও থানায় অভিযোগ দিলেও কোনো সুরাহা হয়নি। চোরেরা এখন আরও বেপরোয়া।”

নতুন দায়িত্বপ্রাপ্ত জেলা সিভিল সার্জন ডা. ফয়সাল আহমেদ জানান,

“বিষয়টি খতিয়ে দেখে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন,

“হাসপাতালের নিরাপত্তাকর্মীরা দায়িত্বে ব্যর্থ। পুলিশ অভিযান চালালেও সার্বক্ষণিক দায়িত্ব তাদেরই নিতে হবে।”

বর্তমানে হাসপাতালটি চিকিৎসার চেয়ে চোরদের নিরাপদ আশ্রয়ে পরিণত হয়েছে, এমন অভিযোগ স্থানীয়দের।

#নান্দাইল হাসপাতালে চুরির মহোৎসব

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)