
বাংলাদেশ ক্রিকেট দলের অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
সদ্য শেষ হওয়া এনসিএল টি-টোয়েন্টিতে দুটি ম্যাচ খেলার পরই তিনি ইনজুরিতে পড়েছিলেন। চোট কাটিয়ে বিপিএলের আগে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন, ঠিক তখনই ডেঙ্গুতে আক্রান্ত হন তিনি।
বিসিবির মেডিকেল বিভাগ জানিয়েছে, গত চারদিন ধরে জ্বরে ভুগছিলেন মাহমুদউল্লাহ। পরীক্ষার পর ডেঙ্গু শনাক্ত হয় এবং পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বর্তমানে তার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে, তবে চিকিৎসকের পর্যবেক্ষণে রয়েছেন। সবকিছু স্বাভাবিক থাকলে আগামী দুই-এক দিনের মধ্যেই বাড়ি ফিরতে পারেন তিনি।
এদিকে, মাহমুদউল্লাহর স্ত্রী জান্নাতুল কায়সার ফেসবুকে স্বামীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চেয়ে লিখেছেন—
“আল্লাহ যখন কাউকে ভালোবাসেন, তখন তাকে বিপদ-আপদ দিয়ে পরীক্ষা করেন।
সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। আল্লাহ দয়ালু…তাকে তোমার প্রার্থনায় রেখো।”#হাসপাতালে ভর্তি মাহমুদউল্লাহ





