কালুখালী টাইমস

কালুখালীতে সুর্য্যদিয়া গ্রামে নামাজে অনুপ্রেরণা: ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুদের মাঝে ছাগল বিতরণ!

 

রাজবাড়ীর কালুখালী উপজেলার সুর্য্যদিয়া গ্রামের “সূর্য্যদিয়া দাখিল মাদ্রাসা জামে মসজিদে” অনুষ্ঠিত হলো এক অনন্য উদ্যোগ — ৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করা শিশুদের মাঝে পুরস্কার হিসেবে ছাগল বিতরণ।

মসজিদ কমিটি ও স্থানীয় মুসল্লিদের সহযোগিতায় এই সুন্দর প্রতিযোগিতার আয়োজন করা হয়।
যেসব শিশু ৪০ দিন নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছে, তাদের হাতে তুলে দেওয়া হয় ছাগল পুরস্কার হিসেবে।
এছাড়াও, প্রতিযোগিতায় অংশ নেওয়া সকল শিশুকেই উৎসাহমূলক পুরস্কার প্রদান করা হয়েছে।

স্থানীয় মুসল্লি ও আয়োজকদের মতে —

“এই ধরনের উদ্যোগ শিশুদের মধ্যে ইসলামি মূল্যবোধ বাড়াবে,
তারা নামাজের প্রতি আগ্রহী হবে এবং সমাজে অসৎ প্রভাব থেকে দূরে থাকবে।”

এবারের আয়োজনে মসজিদ কমিটির ক্যাশিয়ার জনাব মোঃ রফিকুল ইসলাম ঘোষণা দিয়েছেন —

“সূর্য্যদিয়া গ্রামের যেসব শিশু নিয়মিত নামাজ পড়ে এবং বিদ্যালয়ে ১ থেকে ১০-এর মধ্যে রোল ধরে রাখতে পারবে,
তাদেরকে প্রতি জানুয়ারি মাসে পুরস্কৃত করা হবে।”

গ্রামের শিক্ষা ও উন্নয়নমূলক এসব কার্যক্রমে নিয়মিত সহযোগিতা করে আসছে স্থানীয় তরুণ সংগঠন
“সূর্য্যদিয়া সূর্য্যতরুণ ফাউন্ডেশন”, যারা শিশুদের ধর্মীয় ও সামাজিক বিকাশে কাজ করছে নিরলসভাবে

#৪০ দিন একটানা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ায় শিশুদের মাঝে ছাগল বিতরণ

কালুখালীতে পিকআপের ধাক্কায় ভ্যান দুমড়ে-মুচড়ে, বৃদ্ধ গুরুতর আহত

রাজবাড়ীর কালুখালী উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোঃ মফিজ উদ্দিন মন্ডল (৭০) নামে এক বৃদ্ধ গুরুতর আহত হয়েছেন। রবিবার (১৯ এপ্রিল) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার বোয়ালিয়া

রাজবাড়ীতে তেল পাম্পে সিরিয়াল ভঙ্গ ও বৈধ কাগজ না থাকায় ১১ জনকে জরিমানা

মো. আকাশ মাহমুদ: রাজবাড়ীর বালিয়াকান্দিতে সিরিয়াল ভঙ্গ এবং বৈধ কাগজপত্র ছাড়া জ্বালানি তেল নিতে আসায় ১১ জনকে জরিমানা করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল থেকে

সময়ের ‘১৫’র সন্ধি’ উপলক্ষে রাজবাড়ীতে আনন্দ আয়োজন

রাজবাড়ীতে দেশের অন্যতম জনপ্রিয় টেলিভিশন চ্যানেল সময় টিভির ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় রাজবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

You cannot copy content of this page