কালুখালী টাইমস

“ড. ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন” — মন্তব্য করলেন মো. তারেক রহমান

বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নির্বাচন প্রতীকের তালিকায় ‘শাপলা কলি’ যুক্ত করার সিদ্ধান্তকে কেন্দ্র করে আলোচনায় এসেছেন।
আমজনতার দলের সাধারণ সম্পাদক মো. তারেক রহমান এই প্রসঙ্গে মন্তব্য করেছেন—

“ডক্টর ইউনূস বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন।”

তিনি বৃহস্পতিবার বিকেলে তার ফেসবুক আইডিতে একটি পোস্টে এই মন্তব্য করেন, যা মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়।

নতুন প্রতীক ‘শাপলা কলি’ যুক্ত করল ইসি

নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধন করে ‘শাপলা কলি’ প্রতীক যুক্ত করেছে নির্বাচন কমিশন (ইসি)
দীর্ঘদিন ধরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এই প্রতীকটি দাবি করে আসছিল।

তবে এর আগে ইসির তালিকায় শাপলা না থাকায় বলা হয়েছিল, এনসিপিকে শাপলা প্রতীক দেওয়ার সুযোগ নেই।
কিন্তু বৃহস্পতিবার (৩০ অক্টোবর) ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে ‘শাপলা কলি’ যুক্ত করা হয়।সংবিধান অনুযায়ী বিধিমালা সংশোধন

প্রজ্ঞাপনে বলা হয়েছে,

“১৯৭২ সালের সংবিধানের অনুচ্ছেদ ৯৪-এর ক্ষমতাবলে নির্বাচন কমিশন ‘নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮’-এ প্রয়োজনীয় সংশোধন এনেছে।”

এতে বলা হয়, প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের জন্য স্থগিত প্রতীক বাদে নতুন প্রতীক তালিকা থেকে প্রাপ্যতা অনুযায়ী যেকোনো প্রতীক বরাদ্দ করা যাবে।

#বাচ্চাদের বাচ্চা শাপলা উপহার দিলেন

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)