আদম আলী রাজবাড়ী প্রতিনিধি ঃ রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মাজবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কেএম নইমুল হক, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আলী রেজা আরজু,সাবেক যুব নেতা আব্দুল মান্নান শেখ বুলু,সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন,মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন সম্রাট, যুব নেতা খন্দকার আরিফুল আজম আরিফ, উপজেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান রাজীব, কৃষক দল নেতা মোঃ মোস্তফা শেখ, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাহিত্য ও ক্রীড়া বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান আলমগীর প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তরা বলেন মাজবাড়ী ইউনিয়ন বিএনপিতে কোন গ্রুপিং থাকবে না। দল যাকে মনোনয়ন দিবে তাকে বিজয়ী করার জন্য আমরা সকলে কাজ করবো। আমরা ধানের শীষের লোক। আমাদের দলে একাধিক যোগ্য প্রার্থী আছে। দল যাকে মনোনয়ন দিয়ে রাজবাড়ী ২ আসনে পাঠাবে আমরা তাকে বিজয়ী করার জন্য কাজ করবো। মাজবাড়ী ইউনিয়ন বিএনপি সর্বদা প্রস্তুুত আছে ধানের শীষকে বিজয়ী করতে
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page