আজ সেই ১/১১-এর স্মৃতি জাগানো দিনে আবারও আলোচনার কেন্দ্রে সরকার ও সেনাবাহিনীর বৈঠক।
শনিবার (১ নভেম্বর) সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেন সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা।
বৈঠকে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও নিরাপত্তা প্রস্তুতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
যারা উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ,নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান,বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান,জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ।
🗳️ প্রধান উপদেষ্টার নির্দেশনা
প্রধান উপদেষ্টা বলেন,“ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করা হবে।
নির্বাচনের সময় দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা যেন অটুট থাকে, সেটিই এখন প্রধান অগ্রাধিকার।”
তিনি আরও নির্দেশ দেন—“প্রতিটি ভোটকেন্দ্র ও উপজেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে হবে, যেন জনগণ নির্বিঘ্নে ভোট দিতে পারে।”
বৈঠকে জানানো হয়—
নির্বাচনের সময় ৯০ হাজার সেনা সদস্য,
২,৫০০ নৌবাহিনী সদস্য,
এবং ১,৫০০ বিমানবাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
প্রতিটি উপজেলায় থাকবে একটি পূর্ণাঙ্গ সেনা কোম্পানি, যারা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করবে।
#আজ সেই ১/১১-এর স্মৃতি জাগানো দিনে
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page