কালুখালী টাইমস

বিসিএস চাকরিপ্রত্যাশীদের ওপর শাহবাগে পুলিশের লাঠিচার্জ — আহত বহু প্রার্থী

বিসিএস চাকরিপ্রত্যাশীদের ওপর শাহবাগে পুলিশের লাঠিচার্জ

রাজধানীর শাহবাগে ৪৩ ও ৪৪তমসহ চলমান বিসিএস পরীক্ষার চাকরিপ্রত্যাশীদের তিন দফা দাবির কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে বহু আন্দোলনকারী আহত হয়েছেন। শনিবার (১ নভেম্বর) দুপুরে এই ঘটনা ঘটে।

দুপুরে শাহবাগে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন চাকরিপ্রত্যাশীরা। তারা প্রধান উপদেষ্টাকে আন্তর্জাতিক ব্যক্তিত্ব উল্লেখ করে ৪৩ ও ৪৪তম বিসিএস থেকে নন-ক্যাডার পদে অধিক হারে সুপারিশের দাবি জানান।
তারা তিন দফা দাবি তুলে ধরেন এবং শাহবাগ অবরোধ করলে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় বিক্ষোভকারীদের।

চাকরিপ্রত্যাশীদের অভিযোগ —

“বিনা উসকানিতে পুলিশ আমাদের ওপর হামলা চালিয়েছে।”

তাদের তিন দফা দাবি ৪৪তম বিসিএসের পুনঃফলাফল অধিযাচনকৃত পদসহ দ্রুত প্রকাশ করতে হবে।নন-ক্যাডার নিয়োগ বিধিমালা ২০২৫ অবিলম্বে প্রধান উপদেষ্টার স্বাক্ষর ও গেজেট আকারে প্রকাশ করতে হবে।৪৩তম বিসিএস নন-ক্যাডার প্রার্থীদের দ্রুত সুপারিশ দিতে হবে।আগস্ট মাসে একই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে অনশন করেন তারা।
চাকরিপ্রার্থীদের অভিযোগ, ২০২৩ সালের বিধিমালা পরিবর্তনের ফলে নন-ক্যাডার নিয়োগের সুযোগ সংকুচিত করা হয়।
তাদের দাবি, “নিয়োগ বাণিজ্য সিন্ডিকেটের কারণে এখনো নতুন বিধিমালা গেজেট আকারে প্রকাশ করা হয়নি।”

এছাড়া, তারা অভিযোগ করেন—

“প্রাথমিক শিক্ষা অধিদপ্তর নিয়ম ভেঙে সরাসরি নিয়োগের তোড়জোড় করছে, অথচ বিসিএস নন-ক্যাডার প্রক্রিয়া দ্রুত শেষ করা যেত।”

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)