কালুখালী টাইমস

‘জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই’ — মেজর হাফিজ

জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন,“আমি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে মনে করি, জুলাই সনদ দেশের জনগণের প্রয়োজন নেই।”

শনিবার (১ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত মুক্তিযোদ্ধা সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

হাফিজ উদ্দিন আহমেদ বলেন,

“বাংলাদেশের জন্য এখন সবচেয়ে জরুরি হলো একটি সুষ্ঠু নির্বাচন, যেখানে জনগণ তাদের প্রতিনিধি নিজেরাই বেছে নিতে পারবে।”তিনি আরও বলেন,“বিএনপি জুলাই সনদকে সমর্থন করেছে, কিন্তু এজন্য এমন বিষয় সংযোজন করা ঠিক নয় যা আগে আলোচনা হয়নি। ঐকমত্য কমিশনের আলোচনায় যা ছিল না, তেমন বিষয় খসড়ায় ঢোকানো হয়েছে।”বিদেশ থেকে আমদানি করা সনদের প্রয়োজন নেই’

মেজর হাফিজ বলেন,“বিদেশ থেকে আসা কিছু তথাকথিত পণ্ডিতের তৈরি সনদ দিয়ে দেশের ভাগ্য নির্ধারণ করা যাবে না। আমাদের প্রয়োজন এমন একটি সংসদ, যেটি গণতন্ত্র বিকশিত করবে এবং জনগণের ভাগ্য নির্ধারণ করবে।”

 মুক্তিযুদ্ধ নিয়ে মন্তব্য তিনি আরও বলেন,“একাত্তরের মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক অভ্যুত্থান নয়, এটি ছিল জাতির জন্মের লড়াই। মুক্তিযোদ্ধাদের অবদান ভুলিয়ে দেওয়ার চেষ্টা হলে আমরা তা প্রতিরোধ করব।”

সভায় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে
প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)