ঘরের বারান্দায় দুই হাত বাঁধা চার বছরের শিশু আবু তাছিনের,, দৃশ্য—দুই হাত-পা বাঁধা ছোট্ট শিশু তাছিন। নিজের শরীরেই নিজের আঘাতের দাগ, ক্ষতবিক্ষত সারা গা। জন্মের পর থেকেই মানসিক ভারসাম্যহীনতায় ভুগছে সে।
তাই বাবা-মা বাধ্য হয়ে শিকলেই বেঁধে রাখে প্রিয় সন্তানকে—যেন নিজের ক্ষতি না করে। ভাবতে পারেন, একজন মা প্রতিদিন সন্তানের হাত-পা বেঁধে রাখে, শুধু তার প্রাণটা বাঁচানোর আশায়! রিকশা চালক বাবা সুজন মিয়া, গার্মেন্টস কর্মী মা তাসলিমা—অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না একমাত্র সন্তান তাছিনের। রাতদিন কাজ করেও জোটে না চিকিৎসার টাকা।
শিশুটি ব্যথায় কাতরায়, কাঁদে, আবার নিজেকেই আঘাত করে। অথচ তার বয়স তো এখনো খেলার, হাসার, স্বপ্ন দেখার সময়! একটি সমাজ, একটি রাষ্ট্র যদি এই ছোট্ট তাছিনের চিকিৎসার ভার নিতে পারে—তবেই হয়তো একটি মা আবার সন্তানের হাত খুলে দিতে পারবে ভালোবাসার আলিঙ্গনে।
#নিজের শরীরেই নিজের আঘাতের দাগ
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page