কালুখালী টাইমস

কালুখালীতে বিএনপি নেতাকর্মীদের সাথে মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদের মতবিনিম

রাজবাড়ীর কালুখালী উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে নেতা কর্মীদের সাথে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা বিএনপির সাধারন সম্পাদক রকিবুল হাসান রুমা, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচীব তুহিনুর রহমান তুহিন, জেলা ছাত্র দলের আহ্বায়ক আরিফুল ইসলাম রুমান।

মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন কালুখালী উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি তৈয়বুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, মদাপুর ইউনিয়ন বিএনপির সভপতি আব্দুল হালিম সরদার, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খাঁন, সাধারন সম্পাদক আহাদুজ্জামান সূ্র্য সহ ৭ ইউনিয়নের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মত বিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মনোনয়ন প্রত্যাশী হারুন অর রশীদ বলেন গতকাল দলের মহাসচীব বিএনপির সংসদীয় আসনের ২৩৭ টি আসনে প্রার্থী ঘোষনা করেছে। যুগপথ আন্দোলনে শরিকদলের জন্য কিছু আসন বিএনপি ছাড় দিয়েছে। এর মধ্যে অনেক সংশোধন হবে, সিদ্ধান্ত দল নিবে। রাজবাড়ী ২ আসনে এখনো কোন চূড়ান্ত প্রার্থী দল ঘোষনা করে নাই। দল যেটা সিদ্ধান্ত নিবে আমরা তার বাইরে আমরা যাবো না। রাজবাড়ী ২ আসন বিএনপির ঘাটি, এখানে জনপ্রিয় প্রার্থী দিলে নেতা কর্মীরা স্বতঃস্ফূর্ত ভাবে কাজ করবে। এখনও চূড়ান্ত মনোনয়ন এই আসনে কাউকে দেওয়া হয় নাই, তাই এই শান্তিপ্রিয় এলাকায় মিথ্যাচার করে বিভ্রান্ত ছড়াবেন না। কোন গুজবে কেউ কান দিবেন না। দলের শেষ সিদ্ধান্ত না আসা পর্যন্ত সকলে দলের জন্য কাজ চালিয়ে যাওয়ার আহ্বান করেন তিনি। জনগনের সমর্থন আদায়ে কাজ করে যেতে হবে সকলকে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও