
রাজবাড়ীর কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের মদাপুর গ্রামের পারভেজ মণ্ডল (২৩) ভিয়েতনামে মারা গেছেন।
তিনি কালুখালী কলেজের সাবেক এইচএসসি শিক্ষার্থী ছিলেন।
পারভেজের বাবা কিয়ামুদ্দিন মণ্ডল পেশায় ভ্যানচালক, মা হাসি বেগম গৃহিণী। তিন ভাইবোনের মধ্যে পারভেজ ছিলেন মেঝো। বড় বোন স্বর্ণা খাতুন, ছোট ভাই ইয়া হাবিব এখন দ্বিতীয় শ্রেণিতে পড়ে।
প্রায় ১৩ মাস আগে ৭ লাখ টাকা লোন ও ধারদেনা করে কাজের খোঁজে ভিয়েতনাম পাড়ি জমান পারভেজ। পরিবারের আশা ছিল বিদেশে গিয়ে সংসারের অবস্থার কিছুটা পরিবর্তন হবে। কিন্তু ৬ নভেম্বর বাংলাদেশ সময় বিকেল ৫টার দিকে পরিবার জানতে পারে—পারভেজ আর বেঁচে নেই।
এখনও পর্যন্ত তাঁর মরদেহ দেশে ফেরানোর কোনো নিশ্চয়তা নেই। পরিবারটির পক্ষে নিজ খরচে লাশ আনা সম্ভব নয়।
কান্নাজড়িত কণ্ঠে মা হাসি বেগম বলেন,
“একবার শুধু ছেলের লাশটা দেখতে চাই, এই ইচ্ছে নিয়েই বেঁচে আছি।”
এলাকাবাসী জানান, পরিশ্রমী ও বিনয়ী স্বভাবের পারভেজ ছিল পরিবারের একমাত্র ভরসা।
তারা সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন পারভেজ মণ্ডলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হয়।
#কালুখালীর ছেলে ভিয়েতনাম প্রবাসী পারভেজ সড়ক দুর্ঘটনায় নিহত
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page