কালুখালী টাইমস

ধানখেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন — আলোচনায় বিএনপি নেতা আলাল উদ্দিন আলাল

ফেনী সদর আসনে বিএনপির প্রার্থী পরিবর্তনের দাবিতে অভিনব প্রতিবাদ করেছেন জেলা বিএনপির সদস্যসচিব আলাল উদ্দিন আলাল। শুক্রবার সকালে নিজের বাড়ির পাশে ধানখেতে গিয়ে ক্রিকেটারদের ভঙ্গিতে “রিভিউ আবেদন” করে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন তিনি।

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন— “নো ক্যাপশন।”
কিন্তু ছবিটিই বলেছে অনেক কথা। মুহূর্তের মধ্যেই সেটি ভাইরাল হয়—রাত সাড়ে আটটা পর্যন্ত পোস্টটিতে এক হাজারের বেশি মন্তব্য ও প্রায় চার শতাধিক শেয়ার হয়। কেউ তার পক্ষে সমর্থন জানিয়েছেন, কেউ আবার দলের সিদ্ধান্তের সমালোচনায় মুখর হয়েছেন।

৩ নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঘোষিত প্রার্থী তালিকায় ফেনী-২ আসনে মনোনয়ন পান অধ্যাপক জয়নাল আবদীন। তালিকায় নিজের নাম না থাকায় আলাল উদ্দিন সামাজিক মাধ্যমে সক্রিয়ভাবে প্রতিক্রিয়া জানিয়ে আসছেন।

আলাল উদ্দিন জানান, “আমি দলের কাছ থেকে মনোনয়ন চেয়েছিলাম। প্রার্থী তালিকা পরিবর্তনের আবেদন জানাতেই প্রতীকীভাবে ধানখেতে রিভিউ আবেদন করেছি। আগামী প্রজন্ম দেখুক—প্রতিবাদের ভাষা ভিন্ন হতে পারে, কিন্তু বার্তা স্পষ্ট।”

দলীয় সূত্রে জানা যায়, ফেনী-২ আসনের প্রার্থী হওয়ার আশায় ছিলেন একাধিক স্থানীয় নেতা। তবে বিএনপির ঘোষিত তালিকায় অধ্যাপক জয়নাল আবদীনের নামই চূড়ান্ত করা হয়।

#ধানখেতে দাঁড়িয়ে রিভিউ আবেদন

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)