রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বড়হিজলী এলাকায় পুকুরের পানিতে ডুবে সিনথিয়া নামে দুই বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত সিনথিয়া বড়হিজলী গ্রামের ফজলু শেখের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটির মা বাড়ির পাশে মাঠে কাজ করতে গিয়েছিলেন। শিশুটিকে বাড়িতে রেখে যান তিনি। কিছুক্ষণ পর ফিরে এসে মেয়েকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখা যায়। দ্রুত তাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সিনথিয়াকে মৃত ঘোষণা করেন।
এই মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্থানীয়রা বলেন, প্রাণবন্ত এই শিশুটির মৃত্যু সবাইকে মর্মাহত করেছে।
পানি ও শিশুর নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়ানোর আহ্বান জানিয়েছেন স্থানীয় সমাজকর্মীরা।
#বালিয়াকান্দির বড়হিজলীতে পানিতে ডুবে দুই বছরের শিশু সিনথিয়ার মৃত্যু
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page