
রংপুরের গঙ্গাচড়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থীর পক্ষে নির্বাচনী মোটরসাইকেল শোডাউনে যোগ দিতে গিয়ে
নূর আলম (৫৮) নামে এক কর্মীর মৃত্যু হয়েছে।
তিনি রংপুর সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ড হাজীরহাট এলাকার মৃত মনছুর আলীর ছেলে।
শুক্রবার (১৪ নভেম্বর) সকালে আলমবিদিতর ইউনিয়নের সয়রাবাড়ী এলাকায় শোডাউনের রাস্তায়
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক পিলারে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি গুরুতর আহত হন।
তার ঠিক পেছনে থাকা আরও দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেলে তিনজন আহত হন।
গুরুতর আহত নূর আলমকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে
চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাকি তিনজন চিকিৎসাধীন আছেন।
স্থানীয় সূত্র জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-১ আসনে জামায়াতের মনোনীত প্রার্থী
রায়হান সিরাজীর সমর্থনে বিশাল মোটরসাইকেল শোডাউনটি আলমবিদিতর ইউনিয়ন থেকে শুরু হয়ে
বড়াইবাড়ি, তুলশীরহাট, সয়রাবাড়ী ও বেতগাড়ি ইউনিয়ন প্রদক্ষিণ করে
বুড়িরহাট ঈদগাহ মাঠে গিয়ে শেষ হয়।
প্রায় ১০–১২ কিলোমিটারজুড়ে ছিল এই শোডাউনের বিস্তৃতি।
সমাবেশে প্রার্থী রায়হান সিরাজী বলেন,
“হাজার হাজার মোটরসাইকেলের উপস্থিতি প্রমাণ করে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লার বিজয়ের সম্ভাবনা সুস্পষ্ট।”
এ সময় জেলা ও উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
উপজেলা জামায়াতের শৃঙ্খলা বিভাগের প্রধান মাওলানা শোয়াইবুর রহমান জানান,
শোডাউনে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল, এছাড়া কার, মাইক্রোবাস ও পিকআপও অংশ নেয়।
তিনি আরও বলেন,
“এই শোডাউনে একজন কর্মী দুর্ঘটনায় মারা গেছেন। আমরা তার রুহের মাগফিরাত কামনা করছি।”
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page