কালুখালী টাইমস

সংসদ ভবন এলাকায় সিনিয়র জজের মোবাইল ছিনতাই

রাজধানীর সংসদ ভবন এলাকায় সিনিয়র জেলা ও দায়রা জজ অরুনাভা চক্রবর্তী ছিনতাইয়ের শিকার হয়েছেন।
বুধবার রাত পৌনে ৯টার দিকে পায়ে হেঁটে যাওয়ার সময় তিন ছিনতাইকারী তার পথরোধ করে মোবাইল ফোন ও চশমা ছিনিয়ে নেয়।

তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার ইবনে মিজান রাত ১০টার দিকে ঘটনাটি নিশ্চিত করেন। তিনি জানান, জজের কাছ থেকে রিয়েলমি ব্র্যান্ডের মোবাইল ফোন এবং চোখের চশমা ছিনতাই হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হয়েছে এবং পুলিশ মোবাইল উদ্ধারে অভিযান শুরু করেছে।

ঘটনার সময় জজ অরুনাভা চক্রবর্তী একা হাঁটছিলেন। হঠাৎ তিন ব্যক্তি তার সামনে এসে দাঁড়ায় এবং হুমকি দিয়ে তার মোবাইল ছিনিয়ে নেয়। পরে চশমাটিও নিয়ে পালিয়ে যায় তারা।

সংসদ ভবনের মতো উচ্চ নিরাপত্তার এলাকায় এমন ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে নিরাপত্তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। পুলিশ বলছে, সিসিটিভি ফুটেজসহ সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং দ্রুতই ছিনতাইকারীদের শনাক্ত করা হবে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও