Skip to main content

কালুখালী টাইমস

কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়ে ভর্তি চলছে — ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত আবেদন গ্রহণ

কালুখালীর ঐতিহ্যবাহী কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়-এ ২০২৬ শিক্ষাবর্ষে ৬ষ্ঠ থেকে ৯ম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন গ্রহণ শুরু হয়েছে। মনোরম ও নিরাপদ পরিবেশে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টি দীর্ঘদিন ধরে এলাকার মেয়েদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করে আসছে।

অনলাইন ভর্তি আবেদনের কার্যক্রম শুরু হয়েছে ২১ নভেম্বর ২০২৫, সকাল ১১টা থেকে। আবেদন জমা দেওয়ার শেষ সময় নির্ধারণ করা হয়েছে ৫ ডিসেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হবে এবং আবেদন করতে হবে gsa.teletalk.com.bd ওয়েবসাইটের মাধ্যমে।

প্রয়োজনে বিদ্যালয়ের হটলাইন ০১৩০৩-১১১৩১২ নম্বরে যোগাযোগ করা যাবে। বিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি প্রক্রিয়া স্বচ্ছ ও সহজ রাখতে সম্পূর্ণ ডিজিটাল ব্যবস্থা রাখা হয়েছে, যাতে অভিভাবকরা ঘরে বসেই সন্তানের জন্য আবেদন করতে পারেন।

প্রধান শিক্ষক, কালুখালী উচ্চ বালিকা বিদ্যালয়, কালুখালী, রাজবাড়ী—সবার প্রতি সঠিক সময়ে আবেদন করার আহ্বান জানিয়েছেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর