
গাজীপুরের কাপাসিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী রিয়াজুল হান্নানের নির্বাচনী আলোচনাসভায় হঠাৎ ঘটে গেল অদ্ভুত এক ঘটনা।
সভায় প্রশ্নোত্তর পর্বে এক নারী খালেদা জিয়াকে ভুলবশত ‘আমাদের জননেত্রী শেখ হাসিনা’ বলে সম্বোধন করেন।
ঘটনার সঙ্গে সঙ্গে সভাস্থলে উপস্থিত নেতাকর্মীরা বিস্মিত হয়ে ওঠেন।
পরিস্থিতি সামলাতে দ্রুত ওই নারীর হাত থেকে মাইক্রোফোনটি নিয়ে নেওয়া হয়।
২১ নভেম্বর সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় ঘটে যাওয়া এই মুহূর্তটি উপস্থিতদের মধ্যে হাস্যরস তৈরি করে।
পরে ঘটনাটির ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই আলোচনায় আসে কাপাসিয়া থেকে শুরু করে দেশের অনলাইন প্ল্যাটফর্মগুলোয়।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত