
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বুকের চেস্টে (বুকে) ইনফেকশন, পাশাপাশি হার্ট ও ফুসফুসে জটিলতা দেখা দিয়েছে বলে জানিয়েছেন তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ. এম. সিদ্দিকী।
রোববার (২৩ নভেম্বর) রাতে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বেগম জিয়ার শারীরিক অবস্থায় উদ্বেগজনক পরিবর্তন ঘটেছে। আগামী ১২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে তাকে। চিকিৎসক দল ঘণ্টায় ঘণ্টায় তার অবস্থা পর্যবেক্ষণ করছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন,
“তিনি কতদিন হাসপাতালে থাকবেন— এখনই বলা যাচ্ছে না। বিষয়টি সম্পূর্ণই তার শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে।”
রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয় খালেদা জিয়াকে।
স্বাস্থ্যগত কয়েকটি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তাকে ভর্তি করা হয়েছে বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক ডা. আল মামুন।
এর আগে ২১ নভেম্বর শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে সেনাকুঞ্জে তিনি স্বশরীরে অংশ নেন। মেডিকেল বোর্ডের বিশেষ পরামর্শেই ওই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তার প্রেস উইং।
বেগম খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের জটিলতাসহ বিভিন্ন দীর্ঘমেয়াদি রোগে ভুগছেন।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফেরেন। এরপর থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page