
সিলেটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) রাত ৩টা ৩০ মিনিট ৪৯ সেকেন্ডে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩ দশমিক ৪। কম্পনটি খুবই ক্ষুদ্র হওয়ায় অনেকেই বিষয়টি বুঝতে পারেননি।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ শাহ মো. সজিব হোসাইন। তিনি জানান, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের মনিপুরে। বাংলাদেশে এর প্রভাব খুবই সামান্য ছিল এবং এ ধরনের ক্ষুদ্র কম্পন প্রায়ই হয়ে থাকে, যা সাধারণত প্রজ্ঞাপন করা হয় না।
এর আগে গত ২১ নভেম্বর, শুক্রবার সকালে শক্তিশালী ভূমিকম্পে ঢাকাসহ সারাদেশ কেঁপে ওঠে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৫ দশমিক ৭। ওই ঘটনায় শিশুসহ ১০ জন নিহত এবং ৬০০-র বেশি মানুষ আহত হন।
সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নরসিংদীতে পাঁচজন। ঢাকায় চারজন এবং নারায়ণগঞ্জে একজন মারা যান। ভূমিকম্পের সময় আতঙ্কে ভবন থেকে লাফিয়ে পড়া, দৌড়াদৌড়ি এবং ভবন হেলে পড়া ও ফাটল সৃষ্টি হওয়ার ঘটনাও ঘটে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত