কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে ট্রাক্টর থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে যুবকের মৃ*ত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাক্টর গাড়ি থেকে নামতে গিয়ে চাকার নিচে পড়ে শামীম মিয়া (৪০) নামে এক যুবকের মৃ*ত্যু হয়েছে। সে পশ্চিম বালিয়াকান্দি মধ্যপাড়ার মৃত শাহাজাহান মিয়ার ছেলে।
মঙ্গলবার বিকেল আড়াইটার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃ*ত্যু হয়।
স্থানীয়রা জানিয়েছেন, শামীম মিয়া দীর্ঘদিন যাবৎ টিএমবি ব্রিকস ইট ভাটায় ট্রাক্টর চালাতেন। মঙ্গলবার দুপুরে বাড়িতে দুপুরের খাবার খাওয়ার জন্য আরেকটি ট্রাক্টর করে ভাটা থেকে বাড়ির সামনে তিন রাস্তার মোড়ে নামতে গেলে তার গলায় পেচানো থাকা শীতের কাপড়ে গাড়িতে বেঁধে নিচে পড়ে যায়। এতে গাড়ির চাকার নিচে পড়ে গেলে এলাকার লোকজন দেখতে পেয়ে দ্রুত অটোবাইকযোগে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্মরত চিকিৎসক অবস্থা গুরুতর দেখে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে।, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও