Skip to main content

কালুখালী টাইমস

৪ ডিসেম্বর আজ ধানুয়া কামালপুর মুক্ত দিবস

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার ঐতিহাসিক ধানুয়া কামালপুর আজ মুক্ত দিবস পালন করছে। ১৯৭১ সালের এই দিনে মহান মুক্তিযুদ্ধের ১১ নম্বর সেক্টরের গুরুত্বপূর্ণ রণাঙ্গন ধানুয়া কামালপুর পাকিস্তানি হানাদার বাহিনীর হাত থেকে মুক্ত হয়। ওইদিন পাকবাহিনীর মোট ১৬২ জন সদস্য অস্ত্রসহ আনুষ্ঠানিকভাবে মুক্তিযোদ্ধাদের কাছে আত্মসমর্পণ করেন।

ধানুয়া কামালপুর মুক্ত হওয়ার মধ্যেই খুলে যায় জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল হয়ে রাজধানী ঢাকামুক্তির পথ। মুক্তিযুদ্ধের সেক্টর সদর দপ্তর ছিল ভারতের মহেন্দ্রগঞ্জে এবং প্রথম ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধীনে ১১ নম্বর সেক্টরের কমান্ডারের দায়িত্ব পালন করেন কর্নেল আবু তাহের, বীর উত্তম।

তথ্য অনুযায়ী, ঢাকা দখলের লক্ষ্যকে সামনে রেখে পাকিস্তানি সেনাবাহিনী ধানুয়া কামালপুরে গড়ে তোলে শক্তিশালী ঘাঁটি। এই ঘাঁটি দখলে নিতে ১৯৭১ সালের ১২ জুন থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মুক্তিবাহিনীর সঙ্গে পাকবাহিনীর দফায় দফায় সম্মুখ যুদ্ধ হয়। এরমধ্যে ৩১ জুলাইয়ের রাতে সংঘটিত হয় সবচেয়ে বড় যুদ্ধ। ওই যুদ্ধে ক্যাপ্টেন সালাহ উদ্দিনসহ ১৯৪ জন মুক্তিযোদ্ধা শহীদ হন এবং পাকবাহিনীর একজন মেজরসহ ৪৯৭ জন সেনা নিহত হয়। একই যুদ্ধে মর্টার শেলের আঘাতে গুরুতর আহত হয়ে একটি পা হারান সেক্টর কমান্ডার কর্নেল আবু তাহের।

৩ ডিসেম্বর মুক্তিবাহিনী কামালপুর বিওপিতে আক্রমণ চালায়। অতিরিক্ত আর্টিলারি গোলাবর্ষণ সত্ত্বেও উল্লেখযোগ্য ক্ষতি করা সম্ভব হয়নি। পরদিন বিমান হামলার সিদ্ধান্ত নেওয়া হলে শুরু হয় চূড়ান্ত আক্রমণ। আত্মসমর্পণের আহ্বান জানিয়ে মেজর জেনারেল গিল পাক বিওপি কমান্ডারের কাছে একাধিক চিঠি পাঠান বীর মুক্তিযোদ্ধারা। মৃত্যুঝুঁকি জেনেও প্রথম চিঠিটি পৌঁছে দেন মুক্তিযোদ্ধা বশীর আহমদ, বীর প্রতীক। পরে একই বার্তা নিয়ে যান মুক্তিযোদ্ধা সঞ্জু।

চূড়ান্ত বিমান হামলা শুরু হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে অসমর্থ হয়ে পাকবাহিনীর গ্যারিসন কমান্ডার আহসান মালিক আত্মসমর্পণ করতে বাধ্য হন। তার সঙ্গে মোট ১৬২ জন সেনা অস্ত্রসমর্পণ করলে হানাদারমুক্ত হয় ধানুয়া কামালপুর রণাঙ্গন।

ঘাঁটি মুক্ত হওয়ার পরই মাঠে প্রথমবার বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন মুক্তিযোদ্ধারা। সেই স্মৃতিকে ধারণ করে ১৯৭১ সালের পর থেকেই ৪ ডিসেম্বর ধানুয়া কামালপুর মুক্ত দিবস হিসেবে পালিত হয়ে আসছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর