কালুখালী টাইমস

রাজবাড়ী-২ আসনে বিএনপির মনোনয়ন পেলেন হারুন আর রশীদ

বৃহস্পতিবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন করে ঘোষিত ৩৬ প্রার্থীর নাম প্রকাশ করেন।

 

ঘোষিত তালিকায় সবচেয়ে বেশি নজর কাড়ে রাজবাড়ী-২ আসন, যেখানে চূড়ান্তভাবে মো. হারুন অর রশীদ–এর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে।

 

এর আগে ৩ নভেম্বর ২০২৫ তারিখে বিএনপি ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছিল, যেখানে ৬৩টি আসন খালি রাখা হয়েছিল। সেই তালিকায় রাজবাড়ী-২ বাদ পড়েছিল, যা নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা চলছিল।

 

আজকের ঘোষণার মাধ্যমে রাজবাড়ী-২ আসনে মনোনয়নপ্রত্যাশী ও তৃণমূল নেতাকর্মীদের মধ্যে উত্তাপ কমেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এই ঘোষণার ফলে রাজবাড়ী-২–এর নির্বাচনী সমীকরণে উল্লেখযোগ্য পরিবর্তন আসতে পারে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও