কালুখালী টাইমস

রাজবাড়ীতে আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় ৩ শিক্ষক বদলি

প্রাথমিক শিক্ষক আন্দোলনে নতুন উত্তেজনা । রাজবাড়ীর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের চলমান আন্দোলনের নেতৃত্ব দেওয়ায় তিনজন শিক্ষককে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত এক আদেশ জারি করে। আদেশে প্রশাসনিক কারণে দেশের মোট ৪২ জন সহকারী শিক্ষককে বদলির অনুমোদন দেওয়া হয়, যার মধ্যে রাজবাড়ীর তিনজনও রয়েছেন।

কারা বদলি হলেন:

  • মোহাম্মদ হাবিবুর রহমান মোল্লা, সভাপতি, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জেলা শাখা) ও সহকারী শিক্ষক, খানখানাপুর মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় → ফরিদপুরের নগরকান্দার আশফরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মোহাম্মদ নাজমুল ইমাম, সাধারণ সম্পাদক, প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি (জেলা শাখা) ও সহকারী শিক্ষক, বরাট ভাকলা সরকারি প্রাথমিক বিদ্যালয় → ফরিদপুরের মধুখালির বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়
  • মুহাম্মদ নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক, সদর উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক, সিলিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় → ফরিদপুরের বোয়ালমারীর দাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

আদেশে বলা হয়েছে, বদলি শিক্ষকদের সবাই পাশের জেলায় পাঠানো হয়েছে—ফলে তারা আর নিজ জেলার কর্মস্থলে না থেকে অন্য জেলায় দায়িত্ব পালন করবেন।

দেশের ৬৫ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তিন দফা দাবিতে ২৭ নভেম্বর থেকে কর্মবিরতি পালন করছেন। গত দুই দিন ধরে অনির্দিষ্টকালের কমপ্লিট শাটডাউন, বিদ্যালয় তালাবদ্ধ ও কর্মবিরতির কারণে বার্ষিক পরীক্ষা বন্ধ রয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা ভোগান্তিতে পড়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও