কালুখালী টাইমস

কালুখালীর সূর্যদিয়া গ্রামের রাস্তার বেহালদশা, চরম ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার গুরুত্বপূর্ণ এলাকা সূর্যদিয়া এখন চরম দুর্ভোগে। এই একটি রাস্তা—যা সূর্যদিয়া দাখিল মাদ্রাসা থেকে সূর্যদিয়া উচ্চ বিদ্যালয় পর্যন্ত বিস্তৃত। রাস্তার দুই প্রান্তে রয়েছে স্কুল ও মাদ্রাসা, ফলে প্রতিদিন ছাত্রছাত্রীদের স্কুলে যাতায়াতে বিড়ম্বনা পোহাতে হচ্ছে।

এই রাস্তা দিয়েই গ্রামের মানুষ সোনাপুর ও মদাপুর বাজারে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘ ১৫ বছর ধরে কোনো সংস্কার না হওয়ায় সড়কটি এখন সম্পূর্ণ অচল। ভাঙা রাস্তা দিয়ে ভ্যান, অটোরিকশা বা কোনো যানবাহনই চলাচল করতে পারে না।

ফলে সবজি ও কৃষিপণ্য মাথায় চড়িয়ে কয়েক কিলোমিটার হাঁটতে হচ্ছে কৃষকদের।

স্থানীয়দের ভাষায়—সূর্যদিয়ায় এক বছরে তিন মৌসুমে ফসল হয়। সবজি উৎপাদনে এই গ্রামের সুনাম রয়েছে পুরো রাজবাড়ী জেলায়। কিন্তু রাস্তার বেহাল অবস্থায় কৃষিপণ্য পরিবহনে ক্ষতি হচ্ছে—দাম পাচ্ছেন না কৃষক, নষ্ট হচ্ছে পণ্য।

এলাকাবাসী  দাবি—অবিলম্বে রাস্তা সংস্কার বা পুনর্নির্মাণ করা হোক।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও