
কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খানকে ‘মানসিকভাবে অসুস্থ’ এবং জাতীয় নিরাপত্তার জন্য ভয়াবহ হুমকি বলে অভিযোগ তুলেছেন পাকিস্তান সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আইএসপিআরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী।
গতকাল শুক্রবার রাওয়ালপিন্ডিতে দুই ঘণ্টার বেশি সময় ধরে চলা উত্তপ্ত সংবাদ সম্মেলনে তিনি ইমরান খানের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তুলেছেন।
সংবাদ সম্মেলনে জেনারেল চৌধুরী অত্যন্ত ঔদ্ধত্যপূর্ণভাবে বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ‘গাদ্দার’ আখ্যা দেন।
তার ভাষায়—
“ইমরান খান গাদ্দার শেখ মুজিব রহমানের ভক্ত—তাঁকে বারবার কোট করে নিজের অবস্থান বোঝাতে চান।”
এই মন্তব্যে পাকিস্তান সেনাবাহিনীর রাজনৈতিক উদ্দেশ্য এবং ঐতিহাসিক সত্য বিকৃত করার প্রচেষ্টা স্পষ্ট হয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।
আইএসপিআর মহাপরিচালক অভিযোগ করেন—
ইমরান খান কারাগার থেকেই সেনাবাহিনীর বিরুদ্ধে সমন্বিত ট্রোল নেটওয়ার্ক পরিচালনা করছেন।
তার ভাষায়—এই নেটওয়ার্কে ভারত, আফগানিস্তান এবং বিদেশে থাকা অ্যাকাউন্টগুলো যুক্ত রয়েছে।
“একটি টুইটের পর বিদেশি অ্যাকাউন্টগুলো যেভাবে প্রতিক্রিয়া দেয়—এটি সংগঠিত প্রচারণা ছাড়া কিছু নয়।”\
সংবাদ সম্মেলনে তিনি ‘খারেজি’ জঙ্গিগোষ্ঠীর সঙ্গে কোনো আলোচনা নয় বলে দৃঢ় অবস্থান জানান।
ইমরান খানের পক্ষ থেকে জঙ্গিদের সঙ্গে আলোচনার ইঙ্গিতকে তিনি রাষ্ট্রবিরোধী অবস্থান বলেন।জেনারেল চৌধুরী পাকিস্তানের গণমাধ্যমকে ‘তথ্য যাচাই করে সংবাদ প্রকাশ’ করার আহ্বান জানান এবং বলেন—
দেশের প্রকৃত সমস্যা পানি ব্যবস্থাপনা, খাদ্যনিরাপত্তা, জনসংখ্যা সংকট—এসব নিয়ে বেশি আলোচনা করা উচিত।





