
মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ সফলভাবে উদযাপনের লক্ষ্যে রাজবাড়ীতে জাকের পার্টি ছাত্রফ্রন্টের উদ্যোগে মিশন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার দুপুরে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও মিশন প্রধান জননেতা জনাব রবিউল ইসলাম রবি।
সভায় অতিথি পরিমণ্ডলের পাশাপাশি জাকের পার্টি ছাত্রফ্রন্টের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
সভায় সভাপতিত্ব করেন জাকের পার্টি ছাত্রফ্রন্ট রাজবাড়ী জেলা সভাপতি আশরাফুল ইসলাম আমজাদ। সভা পরিচালনা করেন জেলা সাধারণ সম্পাদক হানিফ আহমেদ। সহযোগিতায় ছিলেন সাংগঠনিক সম্পাদক ফয়সাল মোল্লা এবং যুগ্ম সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন রাজ।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াত এবং মিলাদ-কিয়াম এর মাধ্যমে শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
সভায় বক্তারা বলেন, মহা পবিত্র বিশ্ব উরশ শরীফ ২০২৬ কে সফল করতে সংগঠনের প্রতিটি স্তরের কর্মীদের আন্তরিক প্রচেষ্টা প্রয়োজন। তারা আগত আয়োজনকে ঐতিহাসিক রূপ দিতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page