Skip to main content

কালুখালী টাইমস

বাংলাদেশে উপেক্ষিত আরহাম ডাক পেলেন অস্ট্রেলিয়া দলে

অস্ট্রেলিয়ান ফুটবলার আরহাম ইসলাম আবারও আলোচনায়।
বাংলাদেশের বয়সভিত্তিক দলে সুযোগ না পেলেও তিনি ডাক পেয়েছেন অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৭ দলের স্কোয়াডে।

২০২৪ সালের নভেম্বরে কম্বোডিয়ায় অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৭ টুর্নামেন্টে বাংলাদেশের জার্সি গায়ে প্রথম প্রবাসী ফুটবলার হিসেবে খেলেছিলেন ১৭ বছর বয়সী আরহাম। তবে টুর্নামেন্টের পর তাকে আর বাংলাদেশের কোনো বয়সভিত্তিক দলে বিবেচনা করা হয়নি।

অস্ট্রেলিয়ার ঘোষিত স্কোয়াড অনুযায়ী ডিসেম্বরের এসবিএস কাপে অংশ নেবেন আরহাম।
টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে জাপানে।
অস্ট্রেলিয়া তাদের প্রথম ম্যাচ খেলবে ১৮ ডিসেম্বর স্পেনের বিপক্ষে।
২০ ডিসেম্বর মুখোমুখি হবে শিজুওকা প্রিফেকচারের দল এবং ২১ ডিসেম্বর খেলবে জাপানের বিপক্ষে শেষ ম্যাচ।

আরহাম বর্তমানে ওয়েস্টার্ন ইউনাইটেডের অনূর্ধ্ব-২৩ দলে নিয়মিত খেলছেন।
কম্বোডিয়ায় ভালো পারফরম্যান্স সত্ত্বেও গত এক বছরে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ কিংবা অনূর্ধ্ব-২৩ দলের কোনো ক্যাম্পে সুযোগ পাননি তিনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের ক্ষোভও দেখা গেছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর