
রাজধানীতে সোমবার (৮ ডিসেম্বর) গভীর রাতে ঘটে এ মর্মান্তিক দু/র্ঘটনা। নিহত মোঃ রবিউল ইসলাম বাবুল (২৭) রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের রাজধরপুর মোল্লাপাড়া গ্রামের সাহেব আলী মোল্লার ছেলে। পেশায় তিনি বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য ছিলেন।
স্থানীয় সূত্র ও পরিবার জানায়, রবিউলের এক সহকর্মীর স্ত্রীর সিজারিয়ান অপারেশনের সময় জরুরি ভিত্তিতে র/ক্তের প্রয়োজন হয়। খবর পেয়ে দ্বিধা না করেই রবিউল ও তার এক সহকর্মী মোটরসাইকেলে হাসপাতালে ছুটে যান। রক্ত দেওয়ার পর রাত আনুমানিক ২টা থেকে ২টা ১৫ মিনিটের মধ্যে ফেরার পথে তাদের মোটরসাইকেলটি ট্রাফিক স্টাম্পে ধাক্কা খায়। ভয়াবহ সেই সংঘর্ষে দুইজনই ছিটকে পড়ে আহত হন।
দুর্ঘট/নাস্থলেই একজনের মৃ/ত্যু হয়। গুরুতর আহত অবস্থায় রবিউল ইসলাম বাবুলকে দ্রুত হাসপাতালে নেওয়া হলেও ভোর ৩টা ৫৬ মিনিটে চিকিৎসকরা তাকে মৃ/ত ঘোষণা করেন।
হঠাৎ এ মৃত্যুতে পরিবার, সহকর্মী, বন্ধুবান্ধব থেকে শুরু করে পুরো এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র ২৭ বছরের এক তরুণ—দায়িত্ববোধ, সাহস আর নিঃস্বার্থ মানবিকতার প্রতীক হয়ে শেষ পর্যন্ত নিজের জীবনটাই বিলিয়ে দিলেন।
মানুষের জন্য জীবন বাজি রেখে এগিয়ে যাওয়া সেই রবিউলকে এলাকাবাসী স্মরণ করছেন একজন সাহসী, বিনয়ী ও আদর্শবান তরুণ হিসেবে—যার মৃত্যু অকাল, কিন্তু স্মৃতি অম্লান।





