
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে দীর্ঘ উদ্ধার অভিযানের পরও বাঁচানো সম্ভব হয়নি। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে তাকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সদস্যরা। তবে হাসপাতালে নেওয়ার পর শিশুটিকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের অপারেশান পরিচালক লে. কর্নেল তাজুল ইসলাম চৌধুরী জানান, টানা ৩৩ ঘণ্টার অভিযান শেষে কূপের প্রায় ৫০ ফুট গভীরতা থেকে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়েছে। উদ্ধার করার পর অবিলম্বে অ্যাম্বুলেন্সে করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
স্বাস্থ্য কমপ্লেক্সে পরীক্ষা-নিরীক্ষার পর কর্তব্যরত চিকিৎসক নিশ্চিত করেন, সাজিদ আর বেঁচে নেই।
এই হৃদয়বিদারক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page