ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদিকে গুলির ঘটনার প্রতিবাদে রাজবাড়ীতে এনসিপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মশাল মিছিল ও সমাবেশ করেছেন।
শুক্রবার রাতে রাজবাড়ী প্রেস ক্লাবের সামনে থেকে মশাল মিছিলটি শুরু হয়ে প্রধান সড়ক, রেলগেইট ও পান্না চত্বর প্রদক্ষিণ করে শহীদ স্মৃতি চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক মীর মাহমুদ সুজন বলেন, “২৪ ঘণ্টার মধ্যে ওসমান হাদিকে গুলির ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।”
এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, “দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার না করলে অবরোধ, হরতালসহ সব ধরনের কর্মসূচি ঘোষণা করা হবে।”
সমাবেশে আরও বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব রাসেদুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ইব্রাহিম ও খলিল, মো. সাইদুর জামান সাকিব, এনসিপির জেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুল্লাহ খান পলাশ, সদর উপজেলা যুগ্ম সমন্বয়কারী আব্দুস সাত্তার মীজি, ছাত্র অধিকারের জেলা সাধারণ সম্পাদক মো. হৃদয়, যুব অধিকারের জেলা সাধারণ সম্পাদক ফজলে রাব্বি এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রিপন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page