কালুখালী টাইমস

গাজীপুরে মাকে মারধর, ছেলেকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি এলাকাবাসীর

গাজীপুরের শ্রীপুর উপজেলায় মাকে মারধরের অভিযোগে এক যুবককে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে শাস্তি দিয়েছে এলাকাবাসী। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শ্রীপুরের টেপিরবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযুক্ত যুবকের নাম খলিল (৩০)। তিনি টেপিরবাড়ি গ্রামের নুর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, খলিল দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং নেশার টাকার জন্য প্রায়ই পরিবারের ওপর নির্যাতন চালাতেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে খলিল তার মা খোদেজা বেগমের কাছে দুই হাজার টাকা দাবি করেন। মা টাকা দিতে অস্বীকৃতি জানালে ক্ষিপ্ত হয়ে খলিল তার দিকে ইট ছুড়ে মারেন। এতে খোদেজা বেগম আহত হন।

ঘটনার পর এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে প্রথমে খলিলকে বাড়ির পাশের একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখে। পরে তাকে মায়ের কাছে ক্ষমা চাইতে বলা হলেও তিনি আরও উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে স্থানীয়রা ছাতিরবাজার–টেপিরবাড়ি সড়কের পাশে মাটি খুঁড়ে তাকে কোমর পর্যন্ত পুঁতে রাখে।

এ ঘটনায় এলাকাবাসী খলিলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাছির আহমদ বলেন,
“মাকে মারধরের ঘটনায় বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর