কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে শ্বশুরবাড়িতে এসে বিষপানে জামাইয়ের মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় শ্বশুরবাড়িতে এসে বিষপান করে মোঃ রুবেল মোল্লা (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বড়হিজলী গ্রামের মোঃ আতিয়ার মোল্লার ছেলে।

আত্মীয়-স্বজনদের সূত্রে জানা যায়, ১৬ ডিসেম্বর ২০২৫ সকাল ৯টার দিকে রুবেল মোল্লা নিজ গ্রামের বাড়ি থেকে বালিয়াকান্দি উপজেলার তালপট্টি এলাকায় ডাকনাম তাইরো মোল্লা নামে পরিচিত তার শ্বশুরবাড়িতে আসেন। এ সময় তিনি তার স্ত্রী নারগিস আক্তার ও দেড় বছরের ছেলেকে নিজ বাড়িতে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে সেখানে যান। কিন্তু নারগিস আক্তার তার সঙ্গে যেতে অনিচ্ছুক হলে স্বামী-স্ত্রীর মধ্যে কথা-কাটাকাটি ও ঝগড়ার সৃষ্টি হয়।

এরপর রুবেল মোল্লা কারো কাছে কিছু না জানিয়ে শ্বশুরবাড়ি থেকে বের হয়ে বালিয়াকান্দি বাজারে গিয়ে বিষ ক্রয় করে পান করেন। বিষয়টি স্থানীয়রা বুঝতে পেরে দ্রুত তাকে সকাল ১১টার দিকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

সেদিন রাত আনুমানিক ৮টার দিকে রুবেলের শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরদিন ১৭ ডিসেম্বর ২০২৫ সকাল ১১টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ঘটনার প্রেক্ষিতে ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জকে একটি বেতার বার্তা প্রেরণের নির্দেশ দেন। বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুর রব তালুকদার বিষয়টি মৃত রুবেল মোল্লার স্বজনদের অবহিত করেন। পরবর্তীতে রুবেল মোল্লার চাচা মোঃ আকবর মোল্লা বালিয়াকান্দি থানায় উপস্থিত হয়ে মৃত্যুর সংবাদ দিলে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়।

রুবেল মোল্লার অকাল মৃত্যুতে তার বাবা-মা একমাত্র সন্তান হারিয়ে শোকাহত। এ ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও