কালুখালী টাইমস

মেসি-ইয়ামালদের মহামঞ্চ: ফিনালিসিমার দিন-তারিখ চূড়ান্ত

ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষার অবসান। ২০২৪ সালের কোপা আমেরিকা ও ইউরো চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার ম্যাচের দিন-তারিখ চূড়ান্ত করেছে ফিফা

আগামী ২৭ মার্চ, কাতারের ঐতিহাসিক লুসাইল স্টেডিয়াম–এ অনুষ্ঠিত হবে এই মর্যাদাপূর্ণ ম্যাচ ফিনালিসিমা। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে লড়াই।

ফিনালিসিমার সূচি নির্ধারণে কিছুটা বিলম্ব হয়েছিল। কারণ, স্পেন ফুটবল ফেডারেশন শুরুতে ম্যাচটি খেলার ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি। ২০২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত না হওয়া পর্যন্ত তারা অপেক্ষা করতে চেয়েছিল। গত মাসে স্পেন বিশ্বকাপে জায়গা নিশ্চিত করায় অবশেষে সব জট খুলে যায়।

২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনালে কলম্বিয়াকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জেতে আর্জেন্টিনা। অন্যদিকে ইউরো ২০২৪ ফাইনালে ইংল্যান্ডকে ২–১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় স্পেন

ফিনালিসিমার নিয়ম অনুযায়ী ম্যাচটি হবে ৯০ মিনিটের। অতিরিক্ত সময় থাকছে না। নির্ধারিত সময়ে ফল না এলে সরাসরি পেনাল্টি শুটআউটের মাধ্যমে নির্ধারিত হবে বিজয়ী। ম্যাচে ব্যবহার করা হবে ভিএআর, গোললাইন প্রযুক্তি এবং সেমি-অটোমেটেড অফসাইড প্রযুক্তি (এসএওটি)। রেফারি নিয়োগ দেবে দুই কনফেডারেশন যৌথভাবে।

এই ম্যাচের মূল আকর্ষণ দুই প্রজন্মের দুই তারকা—লিওনেল মেসিলামিন ইয়ামাল। দুজনেরই ফুটবল পথচলা শুরু হয়েছিল বার্সেলোনার বিখ্যাত লা মাসিয়া একাডেমি থেকে। একজন যেখানে ক্যারিয়ারের শেষ অধ্যায়ে, অন্যজন সেখানে ভবিষ্যতের নতুন নায়ক হিসেবে আত্মপ্রকাশ করছেন।

ফুটবলবিশ্বের চোখ এখন লুসাইলের দিকে—মেসির অভিজ্ঞতা, না ইয়ামালের তারুণ্য—কে হাসবে শেষ হাসি, সেটাই এখন দেখার অপেক্ষা।

মানিকগঞ্জে শিশু হত্যার সন্দেহে গণপিটুনি: ছেলেকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল বাবা ও চাচার

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় অপহৃত এক শিশুর মরদেহ উদ্ধারের পর উত্তেজিত জনতার গণপিটুনিতে সন্দেহভাজন এক যুবকের বাবা ও চাচার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে

রংপুরে তেলের লাইনে মোটরসাইকেল রেখে ১২ দিন ধরে ‘নিখোঁজ’ চালক!

রংপুর: সারা দেশে চলমান জ্বালানি সংকটের প্রভাবে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইন আর ভোগান্তি এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। তবে রংপুর মহানগরীর শাপলা চত্বর এলাকার ‘মেসার্স ইউনিক ফিলিং

‘বাঁচলে একসাথে, মরলে একসাথে’: স্ত্রীকে কিডনি দিয়ে অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জসিম

পর্দার নয়, বাস্তবের এক ‘নায়ক’ হিসেবে আবির্ভূত হলেন শরীয়তপুরের জসিম উদ্দিন। নিজের জীবনের ঝুঁকি নিয়ে একটি কিডনি দান করে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনলেন স্ত্রী

ঐতিহাসিক মুজিবনগর দিবস আজ: আড়ম্বরহীন দিনে স্মরণ করা হচ্ছে স্বাধীনতার ‘আতুর ঘর’কে

মুজিবনগর (মেহেরপুর): আজ ১৭ এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। বাংলাদেশের দীর্ঘ স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭১ সালের এই দিনে মেহেরপুরের তৎকালীন বৈদ্যনাথতলার

জ্বালানি সংকটে খুলনাঞ্চলের ৬ বিদ্যুৎকেন্দ্র বন্ধ: লোডশেডিংয়ে জনজীবন ও শিল্পখাত বিপর্যস্ত

বিদ্যুৎ বিভাগ সূত্রে জানা গেছে, খুলনা অঞ্চলের কেন্দ্রগুলোর সম্মিলিত উৎপাদন সক্ষমতা প্রায় ৩ হাজার মেগাওয়াট। তবে বর্তমানে ফার্নেস অয়েল ও এলএনজি সংকটের কারণে খুলনা ৩৩০

পদ্মায় ধরা বিশাল কাতল, বিক্রি প্রায় অর্ধলক্ষ টাকায়

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় পদ্মা নদীতে ধরা পড়েছে বিরল আকারের একটি কাতল মাছ। ২৫ কেজি ৫০০ গ্রাম ওজনের এই বিশাল মাছটি বিক্রি হয়েছে

You cannot copy content of this page