কালুখালী টাইমস

‘আমি আর শ্বাস নিতে পারছি না, তোমরা আমাদের মেরে ফেলছ’: ডেইলি স্টার ভবনে আগুন, ভেতরে আটকা বহু সাংবাদিক

রাজধানীর কারওয়ান বাজার এলাকায় গণমাধ্যম কার্যালয়ে ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনায় আটকা পড়েছেন কয়েক ডজন সংবাদকর্মী। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে বিক্ষুব্ধ জনতা একে একে দৈনিক ‘প্রথম আলো’ ও ‘দ্য ডেইলি স্টার’ ভবনে আগুন ধরিয়ে দেয়। ধোঁয়ায় আচ্ছন্ন ভবনের ভেতর থেকে বাঁচার আকুতি জানাচ্ছেন সেখানে আটকা পড়া সাংবাদিকরা।

সাংবাদিকের হৃদয়বিদারক আর্তি ডেইলি স্টার ভবনের ভেতরে আটকা পড়া সাংবাদিক জাইমা ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক মর্মস্পর্শী স্ট্যাটাসে নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানান। তিনি লেখেন, “আমি আর শ্বাস নিতে পারছি না। চারদিকে খুব বেশি ধোঁয়া। আমি ভেতরে আটকে আছি। তোমরা আমাদের মেরে ফেলছ।” তার এই পোস্ট মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে উদ্বেগ সৃষ্টি হয়।

ছাদে আটকা পড়েছেন কর্মীরা ডেইলি স্টারের সাংবাদিক রাকিবুল হক ও রাকসান্দা রহমান জানিয়েছেন, ভবনের নিচতলায় আগুন দেওয়ার পর মুহূর্তের মধ্যে ধোঁয়া ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে। প্রাণ বাঁচাতে সাধারণ স্টাফ ও সাংবাদিকসহ অনেকেই ভবনের ছাদে গিয়ে আশ্রয় নিয়েছেন। তবে চারপাশ থেকে আগুনের লেলিহান শিখা ও ঘন কালো ধোঁয়ায় সেখানে অবস্থান করাও দুরূহ হয়ে পড়েছে।

উদ্ধার অভিযান সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত, ভবনে আটকা পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ভবনের ভেতরে আটকা পড়া সংবাদকর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়ার চেষ্টা চালাচ্ছেন। তবে বাইরে উত্তপ্ত পরিস্থিতি ও জনরোষের কারণে উদ্ধার কাজে বেগ পেতে হচ্ছে।

উল্লেখ্য, ১২ ডিসেম্বর বিজয়নগরে গুলিতে আহত শরীফ ওসমান হাদি সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার খবর প্রচার হওয়ার পর থেকেই রাজধানীর পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। বিক্ষোভকারীরা এই দুই সংবাদপত্রের ভূমিকার সমালোচনা করে কারওয়ান বাজার এলাকায় চড়াও হয় এবং অগ্নিসংযোগ শুরু করে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও