Skip to main content

কালুখালী টাইমস

সন্ধ্যায় দেশে ফিরছে শরীফ ওসমান হাদির মরদেহ, কাল মানিক মিয়া এভিনিউতে জানাজা

সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করা ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির মরদেহ আজ শুক্রবার (১৯ ডিসেম্বর) দেশে পৌঁছাবে। সন্ধ্যায় মরদেহ ঢাকায় পৌঁছানোর পর আগামীকাল শনিবার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মরদেহ দেশে পৌঁছানোর সময়সূচী ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে সিঙ্গাপুরের স্থানীয় সময় আজ বিকেল ৩টা ৫০ মিনিটে হাদির মরদেহ ঢাকার উদ্দেশে রওনা হবে। সব ঠিক থাকলে সন্ধ্যা ৬টা ৫ মিনিটে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। এর আগে আজ সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে তার প্রথম জানাজা সম্পন্ন হয়।

জানাজা ও দাফন সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, শনিবার বাদ জোহর রাজধানীর মানিক মিয়া এভিনিউতে শরীফ ওসমান হাদির দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। গত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্যসচিব ডা. মো. আব্দুল আহাদ তার মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। পরবর্তীতে ইনকিলাব মঞ্চ ও হাদির ব্যক্তিগত ফেসবুক পেজ থেকেও শোকবার্তা প্রদান করা হয়।

আঘাত থেকে মৃত্যু পর্যন্ত গত ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগ চলাকালে এক নৃশংস হামলার শিকার হন জুলাই অভ্যুত্থানের এই সংগঠক। চলন্ত মোটরসাইকেল থেকে আসা দুর্বৃত্তদের গুলি তার মাথায় বিদ্ধ হয়। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর নেওয়া হয়েছিল। সেখানে দীর্ঘ সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে বৃহস্পতিবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

তার এই মৃত্যুকে কেন্দ্র করে গতকাল রাত থেকেই উত্তাল হয়ে আছে রাজধানী ঢাকা। ছাত্র-জনতার বিক্ষোভ ও শোকের আবহ এখনো বিদ্যমান।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর