কালুখালী টাইমস

স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি নাসিরুল হক সাবুর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ

রাজবাড়ী-২ (পাংশা–কালুখালী–বালিয়াকান্দি) সংসদীয় আসনে নির্বাচনী রাজনীতিতে নতুন মাত্রা যোগ হয়েছে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা নাসিরুল হক সাবু-এর পক্ষে মনোনয়ন পত্র সংগ্রহ করা হয়েছে। রোববার বিকেলে পাংশা উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় থেকে তার প্রতিনিধিদল আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করে। নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়ন পত্র সংগ্রহ ও জমাদান কার্যক্রম চলবে আগামী ২৯ ডিসেম্বর পর্যন্ত। এ সময় প্রার্থীদের মনোনয়ন পত্রের সঙ্গে নির্বাচন আচরণবিধি ও প্রয়োজনীয় নির্দেশনাপত্রও দেওয়া হয়েছে।

নাসিরুল হক সাবু রাজবাড়ী জেলা বিএনপির সাবেক প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতি ছিলেন। তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন এবং অতীতে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দলীয় মনোনয়ন না পেয়ে তিনি এবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে নামার প্রস্তুতি নিয়েছেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে রাজবাড়ী-২ আসনে অন্যান্য প্রার্থীর উপস্থিতিতেও নির্বাচনী মাঠ বেশ সরগরম হয়ে উঠেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে দলীয় মনোনয়ন পেয়েছেন হারুন অর রশিদ। অন্যদিকে একই নামের আরেক প্রার্থী হারুন অর রশিদ বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন নিয়ে নির্বাচনে অংশ নিচ্ছেন। একই নামের দুই প্রার্থীর কারণে ভোটারদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা ও কৌতূহল দেখা দিয়েছে।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাবেক এমপির স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং একই নামে দুই প্রার্থীর অংশগ্রহণ রাজবাড়ী-২ আসনের ভোটের হিসাব-নিকাশে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে। নির্বাচনের সময় যত এগোবে, প্রার্থীদের চূড়ান্ত তালিকা ও প্রচারণা এই আসনের রাজনৈতিক চিত্রকে আরও স্পষ্ট করে তুলবে বলে মনে করছেন স্থানীয়রা।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও