কালুখালী টাইমস

বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্ত অসহায় মানুষের জন্য  কম্বল বিতরণ 

চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে, বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ)

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০ ডিসেম্বর ২০২৫ রবিবার বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে ১২৫ টি অসহায় হত দরিদ্র পরিবারের  মাঝে  শীত বস্ত্র বিতরণ করেছে।

বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি, ইন্জিনিয়ারি জাহাঙ্গীর আলম বলেন, বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ) ১১ জুলাই ২০২৫ সালে কমিটি গঠিত হয়। ৫০ সদস্যের সংগঠনের উদ্যোগে নিজেরা অর্থ সংগ্রহ করে কম্বল কিনে দিচ্ছেন ছিন্নমূল শীতার্ত মানুষদের। ‘ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তুলেছেন । বালিয়াকান্দি ডেভেলপমেন্ট  ফাউন্ডেশন এটা সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন ।

এই সংগঠনটির সাথে যে সকল সদস্যরা রয়েছে সবাই চাকুরীজীবী, ব্যবসায়ী ও প্রবাসী বন্ধুরা,তিনি আরো বলেন,  সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। শীতবস্ত্র দেয়ার পাশাপাশি আমরা বালিয়াকান্দিতে একটি মানবিক দেয়াল তৈরি করার চেষ্টা করছি। এছাড়াও বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এলাকার বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের পাশে থাকবে ইনশাআল্লাহ। এসময় বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও