চারদিকে কনকনে শীত সাথে কুয়াশা। সারাদেশে যেমন শীতের প্রকোপ বেড়েছে, তেমনি বেড়েছে গরিব-দুঃখী মানুষের দুর্ভোগ। ছিন্নমূল অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে উষ্ণতা ছড়িয়ে দিতে কাজ করে যাচ্ছে, বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ)
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ২০ ডিসেম্বর ২০২৫ রবিবার বালিয়াকান্দি দাখিল মাদ্রাসা প্রাঙ্গনে বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ) এর উদ্যোগে ১২৫ টি অসহায় হত দরিদ্র পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ করেছে।
বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি, ইন্জিনিয়ারি জাহাঙ্গীর আলম বলেন, বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (বিডিএফ) ১১ জুলাই ২০২৫ সালে কমিটি গঠিত হয়। ৫০ সদস্যের সংগঠনের উদ্যোগে নিজেরা অর্থ সংগ্রহ করে কম্বল কিনে দিচ্ছেন ছিন্নমূল শীতার্ত মানুষদের। 'ঐক্য শক্তি’ স্লোগানকে সামনে রেখে ‘অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন’ গড়ে তুলেছেন । বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এটা সম্পুর্ন অরাজনৈতিক সংগঠন ।
এই সংগঠনটির সাথে যে সকল সদস্যরা রয়েছে সবাই চাকুরীজীবী, ব্যবসায়ী ও প্রবাসী বন্ধুরা,তিনি আরো বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে এগিয়ে নিতে সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছি। শীতবস্ত্র দেয়ার পাশাপাশি আমরা বালিয়াকান্দিতে একটি মানবিক দেয়াল তৈরি করার চেষ্টা করছি। এছাড়াও বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশন এলাকার বিভিন্ন সামাজিক মানব কল্যাণ মূলক কাজের পাশে থাকবে ইনশাআল্লাহ। এসময় বালিয়াকান্দি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page