কালুখালী টাইমস

রাউজানে তালাবদ্ধ ঘরে আগুন দিয়ে হিন্দু পরিবারকে হত্যার চেষ্টা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুই হিন্দু পরিবারের বসতঘরে দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে আগুন দিয়ে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৯ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে রাউজান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। ভুক্তভোগী পরিবারগুলো টিন ও বাঁশের বেড়া কেটে বের হয়ে আসতে সক্ষম হওয়ায় অলৌকিকভাবে প্রাণে রক্ষা পেয়েছেন।

লোমহর্ষক বর্ণনা পুড়ে যাওয়া একটি ঘরের বাসিন্দা বিমল তালুকদার জানান, রাত যখন গভীর, তখন আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। স্ত্রী-সন্তানসহ পরিবারের ৪ সদস্য নিয়ে দ্রুত বাইরে বের হওয়ার চেষ্টা করলে দেখেন, দুর্বৃত্তরা ঘরের দরজায় বাইরে থেকে তালা লাগিয়ে দিয়েছে। কোনো উপায় না পেয়ে তারা ঘরের টিন ও বাঁশের বেড়া কেটে কোনোমতে জীবন বাঁচান। একই কায়দায় পাশের ঘরের বাসিন্দা রুবেল দাসের ঘরেও আগুন দেওয়া হয়।

পরিকল্পিত হামলার আলামত ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে স্থানীয়রা অমল তালুকদারের ঘরের পাশে কেরোসিন ভেজা একটি প্যান্ট পড়ে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, সেখানেও আগুন দেওয়ার চেষ্টা করা হয়েছিল। রাঙ্গুনিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ বেলায়াত হোসেন জানান, এটি একটি সুপরিকল্পিত হামলা। দুর্বৃত্তরা তিনটি পরিবারের সদস্যদের ঘরের ভেতরে আটকে রেখে আগুন দেয়। স্থানীয়দের তাৎক্ষণিক তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে।

এলাকায় ধারাবাহিক আতঙ্ক এর আগে গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাউজান সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামে সাধন বড়ুয়ার বসতঘর ও গোয়ালঘরেও একই কায়দায় আগুন দেওয়ার অভিযোগ ওঠে। পরপর দুটি প্রায় একই ধরণের ঘটনায় স্থানীয় সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।

পুলিশি তৎপরতা রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম জানিয়েছেন, পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। ওসি আশ্বাস দিয়েছেন, অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাংশায় আম খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় আট বছর বয়সী এক শিশুকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে মো: জীবন মন্ডল (১৭) নামের এক

ঘরের মেঝে খুঁড়ে বের হলো মায়ের মরদেহ, ছেলে পলাতক

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় নিখোঁজ হওয়ার দুই দিন পর মারুফা বেগম (৬০) নামে এক বৃদ্ধার মরদেহ নিজ ঘরের মেঝের নিচ থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায়

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

adobe generative ai 1

Grace Yee, Senior Director of Ethical Innovation AI Ethics and Accessibility at Adobe Interview Series Adobe’s Claims Next Generative AI Features Will Be Commercially Safe

best name for dog 52

The Cat In The Hat; The Trailer & Poster Offer A Fun Look At The New Animated Take On The Dr Seuss Story The Cat

কালুখালীর কালিকাপুর রেলব্রিজে ধাক্কা লেগে অজ্ঞাত নামা যুবকের মৃত্যু

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি : রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (০২ মে) বেলা সাড়ে ১১টার