এস,কে পাল সমীর , পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি: প্রান্তিক জনগোষ্ঠীর আধুনিক ও মানসম্মত শিক্ষাসুবিধা নিশ্চিত করার লক্ষ্যে রাজবাড়ীর পাংশায় পৌর শহরের কলেজ মোড় সংলগ্ন সত্যজিৎপুর গ্রামে ‘আল ইসলামিয়া এডুকেশন ভ্যালি’ নামে একটি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়েছে।
সোমবার (২২ ডিসেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল হক।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন পাংশা মহিলা কলেজের শিক্ষক এম. এ. জিন্নাহ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন এবং উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল।
এছাড়াও উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন সময়ে উপজেলার বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ শিক্ষা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন।
পরিদর্শনকারীদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—রাজবাড়ী-২ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. হারুন অর রশীদ, পাংশা শিল্প ও বণিক সমিতির সভাপতি ও পৌর বিএনপির সভাপতি মো. বাহারাম হোসেন সরদার, পাংশা শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক মো. দেলোয়ার সরদার, পাংশা-কালুখালী উপজেলা শিক্ষা কল্যাণ ট্রাস্টের সাধারণ সম্পাদক ও উদয়পুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সামছুল আলম সোহরাব, পাংশা সিদ্দিকিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মো. নুরুল ইসলাম, পাংশা মহিলা কলেজের অধ্যক্ষ এ.বি.এম. ওয়াহিদুজ্জামান, রায়নগর ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. লুৎফর রহমান, হোগলা ডাঙ্গী কামিল মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা নুরুল আমিন, পাংশা মডেল মসজিদের ইমাম মাওলানা আলিমুজ্জামান, অধ্যাপক আনোয়ার হোসেন, আবু সাঈদ, হাজ্জাজ মুন্সী, মাহবুব আলম, পাংশা মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, অধ্যাপক আব্দুল কুদ্দুস, অধ্যাপক আব্দুর রশিদ, মাজবাড়ি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল ইসলাম, রাজবাড়ী সরকারি আদর্শ মহিলা কলেজের অধ্যাপক আসাদুজ্জামান, পাংশা সিদ্দিকিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল আব্দুল্লাহ আল মাসুদসহ আরও অনেকে।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দ প্রতিষ্ঠানটির সার্বিক সফলতা কামনা করেন এবং প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষার মানোন্নয়নে এ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page