Skip to main content

কালুখালী টাইমস

নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ এনসিপি নেতা মোতালেব; নেপথ্যে চাঁদাবাজির ভাগবাটোয়ারা!

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর খুলনা বিভাগীয় প্রধান মোতালেব শিকদারের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নাটকীয় মোড় নিয়েছে। শুরুতে রাস্তায় দুর্বৃত্তদের হামলার দাবি করা হলেও পুলিশি তদন্তে জানা গেছে, তিনি তার এক নারী সঙ্গীর বাসায় গুলিবিদ্ধ হয়েছেন। খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) জানিয়েছে, রাজনৈতিক কারণে নয়, বরং চাঁদাবাজির টাকার ভাগবাটোয়ারা ও অভ্যন্তরীণ কোন্দলের জেরে এই ঘটনা ঘটেছে।

ঘটনার প্রকৃত স্থান ও পুলিশের অভিযান সোমবার (২২ ডিসেম্বর) বেলা পৌনে ১২টার দিকে সোনাডাঙ্গা এলাকার আল আকসা মসজিদ রোডের ‘মুক্তা হাউজ ১০৯’ এর নিচতলায় গুলিবিদ্ধ হন মোতালেব। কেএমপি জানায়, মোতালেব শুরুতে রাস্তায় গুলিবিদ্ধ হওয়ার মিথ্যা তথ্য দিলেও তদন্তে বেরিয়ে আসে তিনি তার নারী সঙ্গী তন্বীর বাসায় গত দুই মাস ধরে বসবাস করছিলেন। সেখান থেকে পুলিশ পাঁচটি বিদেশি মদের খালি বোতল, পিস্তলের গুলির খোসা, ইয়াবা সেবনের সরঞ্জাম এবং অনৈতিক কার্যক্রমের আলামত উদ্ধার করেছে।

সিসিটিভি ফুটেজ ও অপরাধী শনাক্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে পুলিশ দেখেছে, ঘটনার আগের দিন রাত সাড়ে ১২টার দিকে দুজন ব্যক্তি মোতালেবের ওই বাসায় প্রবেশ করেন। গোয়েন্দা তথ্যে জানা গেছে, মোতালেব খুলনার শীর্ষ সন্ত্রাসী ‘গ্রেনেড বাবু’র অনুসারী সৌরভ এবং তার সহযোগীদের সঙ্গে চাঁদাবাজিতে জড়িত ছিলেন। চাঁদার টাকার ভাগ নিয়ে বিরোধের জেরে তারা মোতালেবকে লক্ষ্য করে গুলি ছোড়ে বলে ধারণা করা হচ্ছে।

চিকিৎসা ও বর্তমান অবস্থা খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন মোতালেব বর্তমানে শঙ্কামুক্ত। চিকিৎসকদের বরাত দিয়ে পুলিশ জানায়, তার সিটি স্ক্যান রিপোর্ট স্বাভাবিক এসেছে এবং তিনি এখন বিপদমুক্ত।

বাড়ির মালিকের ভাষ্য বাসার মালিকের স্ত্রী আশরাফুন্নাহার জানান, তন্বী নামে এক তরুণী নিজেকে এনজিওকর্মী পরিচয় দিয়ে এক মাস আগে ফ্ল্যাটটি ভাড়া নেন। সেখানে প্রায়ই একাধিক পুরুষের যাতায়াত ও অসামাজিক কার্যকলাপের অভিযোগ ওঠায় তাদের চলতি মাসেই বাসা ছাড়ার নোটিশ দেওয়া হয়েছিল। কিন্তু বাসা ছাড়ার আগেই এই গুলির ঘটনা ঘটল।

কেএমপির উপ-কমিশনার (দক্ষিণ বিভাগ) তাজুল ইসলাম জানান, এই ঘটনায় রাজনৈতিক কোনো যোগসূত্র পাওয়া যায়নি। অপরাধীদের শনাক্ত ও মূল রহস্য উন্মোচনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর