কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত ॥ এক কৃষকের মৃ*ত্যু

জাকির হোসেন পাটোয়ারী, বালিয়াকান্দি প্রতিনিধি : রাজবাড়ীর বালিয়াকান্দিতে জমির আইল নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাইদের মধ্যে সংঘর্ষে ৪জন আহত হয়েছে। এ ঘটনায় হাবিব শেখ (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। হাবিব শেখ বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের বনগ্রামের লিয়াকত শেখের ছেলে। এ ঘটনায় একই গ্রামের মনজু শেখের ছেলে শরিফুল শেখ (৩৫), টোকন শেখ (৩২), অপরপক্ষের আবেদ আলী শেখের ছেলে জামাল উদ্দিন শেখ (৬০), রাকিব শেখ (২৭) আহত হয়েছেন। আহতদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে জামাল উদ্দিন শেখকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১০টার দিকে বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের ব্যাঙডুবি বিলের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
হাসপাতালে চিকিৎসাধীন শরিফুল শেখ বলেন, হাবিব শেখ আমার পাওয়ার টিলার চালাচ্ছিল। জমির আইল নিয়ে চাচাতো ভাই জামাল উদ্দিন শেখের সাথে কথাকাটাকাটি হয়। এসময় আমার ও আমার ভাই টোকন শেখকে মারপিট করে। হাবিব মারপিট ঠেকাত এগিয়ে আসলে হঠাৎ করে মাটিতে পড়ে যায়। পরে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। সে হার্ড এ্যাটাকে মৃত্যু হতে পারে বলে ধারনা করা হচ্ছে।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ ফারুক হোসেন বলেন, মারামারির ঘটনায় শরিফুল শেখ ও টোকন শেখ দুই ভাই হাবিব শেখকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার আগেই হাবিব শেখের মৃত্যু হয়েছে। তবে মৃত্যুর সঠিক কারণ এখনই বলা সম্ভব হচ্ছে না।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, জমি নিয়ে বিরোধে ৪জন আহত হয়েছেন। এসময় এক কৃষকের মৃত্যু হয়েছে। সংঘর্ষ দেখে হার্ড এ্যাটাকে মৃত্যু না সংঘর্ষে মৃত্যু হয়েছে এটা এখনো বলা সম্ভব হচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। পুলিশ মোতায়েন করা হয়েছে।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও