কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে মহেন্দ্র অটো সংঘর্ষে একজনের মৃ*ত্যু

জাকির হোসেন, বালিয়াকান্দি প্রতিনিধি রাজবাড়ী : রাজবাড়ীর বালিয়াকান্দিতে মাহেন্দ্র অটো সংঘর্ষে ব্যাটারি চালিত অটো উল্টে লুৎফর রহমান মন্ডল (৬৫) নামে একজনের মৃত্যু হয়েছে । তিনি বালিয়াকান্দি সদর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামের আব্দুল গনি মন্ডলের ছেলে। এ সময় অটোচালক নাদেশ শেখ (৬৫), রুহুল আমিন সরদার (৬০), আব্দুস সালাম শেখ (৫৫) আহত হয়েছেন। তাদেরকে বালিয়াকান্দি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল পৌনে আটটার সময় বালিয়াকান্দি নারুয়া সড়কের বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলাম এর বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নারুয়া থেকে ফিরে আসা অজ্ঞাত মাহেন্দ্র ও নিশ্চন্তপুর থেকে পেঁয়াজের চারা সহ চারজন অটো বাইক যোগে বালিয়াকান্দি বাজারে আসছিল। বালিয়াকান্দি পশ্চিমপাড়া গ্রামের রেজাউল ইসলামের বাড়ির সামনে পৌছালে মাহেন্দ্র ও অটো বাইকের সংঘর্ষ হয়। এতে অটো বাইকে থাকা চারজন রাস্তার পাশে সিটকে পড়ে। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কতব্যরত চিকিৎসক লুৎফর রহমানকে মৃত ঘোষণা করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রব তালুকদার বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুর খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও