Skip to main content

কালুখালী টাইমস

রাজবাড়ীর কৃতি সন্তান ডাঃ ইকবাল হোসেন পদোন্নতি পেয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজের ‘অধ্যাপক’

চিকিৎসা ক্ষেত্রে অসামান্য মেধা ও দক্ষতার স্বাক্ষর রেখে পদোন্নতি পেয়ে অধ্যাপক (গ্রেড-৩) হয়েছেন রাজবাড়ীর কৃতি সন্তান ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন। বর্তমানে তিনি কুষ্টিয়া মেডিকেল কলেজের মেডিসিন বিভাগে কর্মরত রয়েছেন। গতকাল ২৪শে ডিসেম্বর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পার-১ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাঁকে অধ্যাপক (সুপারনিউমারারি) পদে এই পদোন্নতি দেওয়া হয়।

পারিবারিক ও শিক্ষা জীবন ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা গ্রামের মোঃ আফজাল হোসেন ও মরহুমা হামিদা বেগম দম্পতির জ্যেষ্ঠ পুত্র। তিনি রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়ের ১৯৯৩ ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। পরবর্তীতে ঢাকা মেডিকেলের ৫৩তম ব্যাচের শিক্ষার্থী হিসেবে ২০০২ সালে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি তিন সন্তানের জনক এবং তাঁর স্ত্রী ফারহানা শিপা ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষার্থী।

বর্ণাঢ্য কর্মজীবন ২৪তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের মাধ্যমে কর্মজীবন শুরু করা এই চিকিৎসকের যাত্রা ছিল বৈচিত্র্যময়:

  • শুরু: নীলফামারীর ডোমার উপজেলার গোমনাতী উপ-স্বাস্থ্য কেন্দ্রে মেডিকেল অফিসার হিসেবে।

  • অভিজ্ঞতা: যশোর সদর হাসপাতাল ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন।

  • তৃণমূল সেবা: রাজবাড়ীর কালুখালী ও সদর হাসপাতালে জুনিয়র কনসালটেন্ট (মেডিসিন) হিসেবে দীর্ঘ সেবা।

  • একাডেমিক যাত্রা: ২০১৬ সালে সহকারী অধ্যাপক হিসেবে ফরিদপুর মেডিকেল কলেজে যোগদান। ২০২৩ সালের জুনে সহযোগী অধ্যাপক হয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজে বদলি।

  • সর্বশেষ অর্জন: সহযোগী অধ্যাপক হিসেবে যোগদানের মাত্র এক বছরের ব্যবধানে ২০২৫ সালের ডিসেম্বরে তিনি ‘অধ্যাপক’ পদে উন্নীত হলেন।

অভিনন্দন ও কৃতজ্ঞতা এই বিশাল অর্জনে ডাঃ মোহাম্মদ ইকবাল হোসেন মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছেন। একই সঙ্গে তিনি তাঁর জন্মভূমি রাজবাড়ীবাসীর কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন। সরকারি নির্দেশনা অনুযায়ী, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তিনি বর্তমানে যে কর্মস্থলে (ইনসিটু) আছেন, সেখানেই দায়িত্ব পালন করবেন।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর