
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনে তার পক্ষে আজ (সোমবার) মনোনয়নপত্র জমা দিয়েছেন ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার। মনোনয়নপত্র জমার সময় তার সঙ্গে ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আব্দুস সালাম এবং ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক।
আমিনুল হক ঢাকা পোস্টকে জানান, ঢাকা-১৭ আসনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। এর আগে গতকাল তারেক রহমানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেন বিএনপির চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার।
ঢাকা-১৭ ছাড়াও তারেক রহমান বগুড়া-৬ আসন থেকে নির্বাচনে লড়বেন। তারেক রহমানের ঢাকা-১৭ আসনে প্রার্থী হওয়ার খবরে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ এই আসন থেকে সরে দাঁড়িয়েছেন এবং ভোলা-১ আসন থেকে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। উল্লেখ্য, ২০০৮ সালে তিনি ভোলা-১ আসন থেকে বিএনপির সমর্থনে সংসদ সদস্য নির্বাচিত হন।
সম্পাদক ও প্রকাশক: রাশিদা ইয়াসমীন, ই-মেইল : news@kalukhalitimes.com, ফোনঃ +৮৮০১৭১১-৭৭৫৯২২
ঠিকানা : জোয়াদ্দার প্লাজা, চাঁদপুর বাসস্ট্যান্ড, কালুখালী, রাজবাড়ী ।
২০২৫ © কালুখালী টাইমস কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিতYou cannot copy content of this page