কালুখালী টাইমস

কনকনে শীতের রাতে দুই শিশুকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় বাবা গ্রেপ্তার: বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

চট্টগ্রামের আনোয়ারায় কনকনে শীতের রাতে চার বছরের আয়শা ও ১৪ মাসের বাকপ্রতিবন্ধী মোরশেদকে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তাদের বাবা খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাতে বাঁশখালী উপজেলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নিষ্ঠুরতার নেপথ্যে পারিবারিক কলহ, অর্থ আত্মসাৎ ও ভিক্ষাবৃত্তির মতো চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

গত ২৮ ডিসেম্বর সন্ধ্যায় আনোয়ারার বারখাইন ইউনিয়নের মাজারগেট এলাকায় রাস্তার পাশে শিশু দুটিকে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায়। হাড়কাঁপানো শীতে চার বছরের আয়শা তার ছোট ভাইকে আগলে ধরে বসে ছিল। অটোরিকশাচালক মহিম উদ্দিন মানবিকতা দেখিয়ে তাদের উদ্ধার করে নিজের বাড়িতে নিয়ে যান। পরবর্তীতে পুলিশ তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকরা জানান, শিশু দুটি জন্মগত রোগ ও চর্মরোগে আক্রান্ত।

গ্রেপ্তার খোরশেদ আলম পুলিশকে জানান, তাদের আদি বাড়ি খাগড়াছড়ির মানিকছড়িতে হলেও বর্তমানে তিনি বাঁশখালীতে থাকেন। তাঁর দাবি, ৫-৬ মাস আগে তাঁর স্ত্রী ঝিনুক আক্তার নগদ ১৮ হাজার টাকা ও ঘরের মালামাল নিয়ে সন্তানদেরসহ পালিয়ে যান। খোরশেদের অভিযোগ, তাঁর স্ত্রী প্রতিবন্ধী ছোট সন্তানকে ব্যবহার করে ভিক্ষাবৃত্তি করাতেন। পারিবারিক বিরোধ ও অনৈতিক কর্মকাণ্ডের জেরেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে তিনি দাবি করেন।

 দুই শিশুকে অযত্ন ও অবহেলায় ফেলে রেখে মৃত্যুর ঝুঁকিতে ফেলায় আনোয়ার থানার উপ-পরিদর্শক (এসআই) মোমেন কান্তি দে বাদী হয়ে মা ও বাবার বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বুধবার (৩১ ডিসেম্বর) মামলাটি নথিভুক্ত করা হয়।

 আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, “শিশুদের প্রতি চরম অবহেলার দায়ে বাবা-মায়ের বিরুদ্ধে মামলা হয়েছে। গ্রেপ্তার বাবাকে আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) আদালতে সোপর্দ করা হবে এবং পলাতক মা ঝিনুক আক্তারকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”

বর্তমানে শিশু দুটি সমাজসেবা অধিদপ্তরের তত্ত্বাবধানে রয়েছে এবং তাদের চিকিৎসার ভার জেলা প্রশাসন গ্রহণ করেছে।

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও

রাজবাড়ীতে বিভাগীয় কমিশনারের স্কুল-হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীতে জেলা প্রশাসকের কার্যালয়, স্কুল, হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন ঢাকা বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিঞা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর