কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে বিরল প্রজাতির ব্রল শকুন উদ্ধার

জাকির হোসেন পাটোয়ারী:রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার সোনাপুর এলাকায় আন্তর্জাতিকভাবে বিপন্ন এক বিরল প্রজাতির ব্রল শকুন এর দেখা মিলেছে। বৃহস্পতিবার, ১ জানুয়ারি সকালে শকুনটিকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও পশু হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সোনাপুর এলাকার একটি মেহগনি বাগানে বড় আকারের একটি পাখিকে দুর্বল ও আহত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি নজরে আসার পর স্থানীয়রা দ্রুত পশু হাসপাতালের কর্তব্যরত কর্মীদের অবহিত করেন। খবর পেয়ে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে শকুনটিকে উদ্ধার করে পশু হাসপাতালে নিয়ে আসেন এবং তাৎক্ষণিক চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করেন।
বালিয়াকান্দি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মানবেন্দ্র মজুমদার জানান, প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত পাখিটি বিরল ও আন্তর্জাতিকভাবে বিপন্ন ঘোষিত ব্রল প্রজাতির শকুন। বর্তমানে শকুনটিকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যা প্রদান করা হচ্ছে। শারীরিক অবস্থার উন্নতি হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী প্রাকৃতিক ও নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হবে।
পরিবেশবিদরা জানান, মৃত প্রাণী অপসারণের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় ব্রল শকুন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তবে আবাসস্থল ধ্বংস, বিষাক্ত ওষুধের ব্যবহার এবং খাদ্য সংকটের কারণে এ প্রজাতির শকুন বর্তমানে মারাত্মকভাবে বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে।
বিরল এই শকুন উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল ও আগ্রহ সৃষ্টি হয়েছে। সচেতন মহল এ ধরনের বিপন্ন বন্যপ্রাণী সংরক্ষণে সরকারি-বেসরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও আরও সচেতন হয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও