কালুখালী টাইমস

বালিয়াকান্দিতে অভিমানে গলায় ফাঁস নিয়ে বৃদ্ধার আত্মহত্যা

জাকির হোসেন পাটোয়ারী :রাজবাড়ীর বালিয়াকান্দিতে পরিবারের সাথে অভিমান করে গলায় ফাঁস নিয়ে মধু সিকদার (৬৫) নামে এক বৃদ্ধা আত্মহত্যা করেছে। মধু সিকদার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ি গ্রামের মাবু সিকদারের ছেলে।
বুধবার (৭ জানুয়ারী) রাত ১১ টা সময় বাড়ির পাশে নজির আহমেদ মিয়ার জাম গাছের ডালের সাথে গলায় রশি পেঁছিয়ে আত্মহত্যা করেছে।
আত্মীয়-স্বজন ও স্থানীয়রা জানিয়েছেন, মধু সিকদার মঙ্গলবার রাত ১০ টার সময় বাড়িতে পরিবারের সদস্যদের উপর অভিমান করে পার্শ্ববর্তী এলাকায় তার ছোট বোন হাসিনার বাড়িতে যায়। কিছুক্ষণ পর বোনের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরে যাওয়া জন্য চলে আসেন। তবে নিজ বাড়িতে না ফিরে গিয়ে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন। বৃহস্পতিবার (৮ জানুয়ারী) সকাল ৭ টার সময় নজির আহমেদ মিয়া ঘুম থেকে উঠে দেখেন, তার বাড়ির উত্তর পাশে জাম গাছের সাথে মধু সিকদার গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। পরবর্তীতে নজির আহমেদ মিয়া, মধু সিকদারের ছেলেদের সংবাদ দিলে ছেলে ইয়াসিন ঘটনাস্থলে এসে তার পিতার গলার রশি খুলে মাটিতে নামিয়ে আনলে তার পিতা মধু সিকদারকে মৃত অবস্থায় পায়। দীর্ঘদিন যাবৎ মধু সিকদারের সাথে পরিবারের লোকজন ঝগড়াঝাটি ও খারাপ আচরণ করতো। এলাকাবাসীর ধারণা, পারিবারিক খারাপ আচরণের কারণে হয়তো মধু সিকদার আত্মহত্যা করেছেন। এ সংবাদ পেয়ে বালিয়াকান্দি থানা পুলিশ ঘটনাস্থলে যায়।

পাংশায় শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে রাজবাড়ীর পাংশায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পাংশা উপজেলা

পাংশার বাহাদুরপুরে সাবেক চেয়ারম্যান আব্দুল মান্নান খানের লিফলেট বিতরণ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর পাংশা উপজেলার ১নং বাহাদুরপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান খান-এর উদ্যোগে লিফলেট বিতরণ

পাংশায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও গুণী শিক্ষক সংবর্ধনা

“শিক্ষকদের পাশে দাঁড়ানো, পেশার সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ গড়ার ৬০ বছর”- প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর পাংশায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ

রাশিয়ার গ্লোবাল ডিজিটাল ফোরামে অংশ নিচ্ছেন রাশেদুল হক রুমি

রাশিয়ার রাজধানী মস্কোতে আগামী ৮ থেকে ১০ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক প্রযুক্তি আয়োজন ‘গ্লোবাল ডিজিটাল ফোরাম ২০২৬’। এ আয়োজনে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছেন রাজবাড়ীর

কাজ শেষে বাড়ি ফিরছিলেন যুবক, পথেই কুপিয়ে হত্যা

গাজীপুরের টঙ্গীতে কাজ শেষে বাড়ি ফেরার পথে জয় মাহমুদ (২৩) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত মধ্যরাতে টঙ্গীর ব্যাংক মাঠ

কালুখালীতে মাজবাড়ি ইউপি চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীর মতবিনিময় সভা

রাজবাড়ীর কালুখালীতে মাজবাড়ি ইউনিয়নের সর্বস্তরের জনগণের সঙ্গে নির্বাচনী মতবিনিময় সভা করেছেন চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী কে. এম. নইমুল হক। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকালে উপজেলার মোহনপুর