কালুখালী টাইমস

রাজধানীতে আইফোন তৈরির ‘মিনি কারখানা’র সন্ধান: ৩ চীনা নাগরিক গ্রেপ্তার

রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ আন্তর্জাতিক জালিয়াতি চক্রের গোপন ডেরার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখানে নামী ব্র্যান্ড আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ জোড়া লাগিয়ে (এসেম্বল) তৈরি করা হতো হুবহু নতুনের মতো স্মার্টফোন। এই ঘটনায় চক্রের মূল হোতা ৩ চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৮ জানুয়ারি) সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিবির মিরপুর ডিভিশনের ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল এই চাঞ্চল্যকর তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে ৩৬৩টি বিভিন্ন মডেলের আইফোন, বিপুল পরিমাণ খুচরা যন্ত্রাংশ এবং ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের বাজারমূল্য প্রায় পৌনে ২ কোটি টাকা।

ডিবির তদন্তে বেরিয়ে এসেছে যে, এই চক্রটি অবৈধ পথে বিদেশ থেকে আইফোনের মাদারবোর্ড, বডি, স্ক্রিনসহ বিভিন্ন পার্টস দেশে নিয়ে আসত। এরপর উত্তরার গোপন কারখানায় দক্ষ কারিগর দিয়ে সেগুলো জোড়া লাগিয়ে পূর্ণাঙ্গ আইফোন তৈরি করা হতো। এরপর সেগুলোকে নিখুঁতভাবে মোড়কজাত (প্যাকেজিং) করে বাজারের নামী দোকানগুলোতে ‘অরিজিনাল’ আইফোন হিসেবে চড়া দামে বিক্রি করা হতো। সাধারণ গ্রাহকের পক্ষে এই ‘ক্লোন’ ফোন ও আসল ফোনের পার্থক্য বোঝা প্রায় অসম্ভব ছিল।

ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, এই চক্রের সঙ্গে কেবল বিদেশিরাই নন, রাজধানীর বেশ কিছু অসাধু মোবাইল ব্যবসায়ীও জড়িত। তিনি বলেন, “এই চক্রের শিকড় অনেক গভীরে। আমরা জড়িত দেশীয় চক্রটিকেও শনাক্ত করার চেষ্টা করছি।”

সংবাদ সম্মেলন থেকে সাধারণ গ্রাহকদের সতর্ক করে তিনি বলেন, অননুমোদিত দোকান বা অস্বাভাবিক কম দামে দামি ব্র্যান্ডের ফোন কেনার ক্ষেত্রে অতিরিক্ত সচেতন হতে হবে, নয়তো প্রতারিত হওয়ার ঝুঁকি ১০০ শতাংশ।

অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার কারণেই আজকের জ্বালানি সংকট: তিতুমীর

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: জ্বালানি সংকটের কারণে সাধারণ মানুষ, কলকারখানা ও শিল্প খাত যেভাবে দুর্ভোগের মধ্যে পড়েছে, তা অতীতের সরকারের ভুলনীতি ও স্বজনতোষী পৃষ্ঠপোষকতার

২০২৭ সালের মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী: শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেছেন, আগামী বছরের মার্চ মাসের মধ্যে পদ্মা ব্যারেজ প্রকল্পের উদ্বোধনের ঘোষণা দেবেন প্রধানমন্ত্রী

পাংশায় ব্যবসা প্রতিষ্ঠান থেকে যুবকের মরদেহ উদ্ধার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আহসান হাবীব লিঙ্কন (৩২) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১০

রাজবাড়ীর পাংশায় পাইপগান ও কার্তুজসহ দুইজন গ্রেপ্তার

মো. আকাশ মাহমুদ, রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর পাংশায় একটি সচল পাইপগান ও দুইটি তাজা শর্টগানের কার্তুজসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর)

পাংশায় বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদ প্রত্যাশী ওহাব প্রামানিকের মোটরসাইকেল শোডাউন

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রত্যাশায় মোটরসাইকেল শোডাউন করেছেন উপজেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক মো. আব্দুল

পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

রাজবাড়ীর পাংশায় ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল ৫টায় পাংশা উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও