কালুখালী টাইমস

ডায়াপার ফেলা নিয়ে বিরোধ: বুড়িচংয়ে অন্তঃসত্ত্বা নারীকে কুপিয়ে হত্যা

কুমিল্লার বুড়িচংয়ে ব্যবহৃত ডায়াপার ফেলা নিয়ে তুচ্ছ বিবাদের জেরে চাচাতো ভাইয়ের হাতে ফাহিমা আক্তার (২৫) নামের এক অন্তঃসত্ত্বা নারী নৃশংসভাবে খুন হয়েছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুর ২টায় বুড়িচং পৌরসভার জগতপুর নাগরবাড়ি গ্রামে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় ফাহিমার স্বজনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

নিহত ফাহিমা আক্তার দেবিদ্বার উপজেলার ছুটনা গ্রামের জহিরুল ইসলামের স্ত্রী। দুই সন্তানের জননী ফাহিমা এক সপ্তাহ আগে বাবার বাড়ি জগতপুরে বেড়াতে এসেছিলেন। স্থানীয়রা জানান, রোববার দুপুরে বাড়ির উঠোনে শিশুদের ব্যবহৃত একটি ডায়াপার ফেলা নিয়ে ফাহিমার সঙ্গে তাঁর চাচাতো ভাই সাইদ সিয়ামের বাকবিতণ্ডা হয়।

 প্রত্যক্ষদর্শীরা জানান, কথা কাটাকাটির কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর ৪-৫ জন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা অত্যন্ত নৃশংসভাবে ফাহিমাকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত করে। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন ও ভগ্নিপতি শাহজালাল বাঁচাতে এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে গুরুতর জখম করে।

স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় চারজনকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফাহিমা আক্তারকে মৃত ঘোষণা করেন। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লুৎফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করেছে এবং ময়নাতদন্তের প্রক্রিয়া চলছে। তিনি বলেন, “তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটেছে। এলাকায় উত্তেজনা নিরসনে পুলিশ মোতায়েন করা হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।”

এক সপ্তাহ আগে বাবার বাড়িতে বেড়াতে আসা নারীর এমন করুণ মৃত্যুতে পুরো এলাকায় শোক ও ক্ষোভের ছায়া নেমে এসেছে।

রাজবাড়ীতে অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে বৃদ্ধার মৃত্যু

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ব্যাটারিচালিত অটোভ্যানের চাকায় ওড়না পেঁচিয়ে আমেনা বেগম (৭৫) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার বিকাল সাড়ে ৫ টার দি‌কে উপজেলার নারায়ণপুর মুচিবাড়ীর সাথে

রাজবাড়ীতে পাঁচ আগ্নেয়াস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার

রাজবাড়ী সদর উপজেলার রামকান্তপুর এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধারসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০। র‍্যাব-১০ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার

রাজবাড়ীতে ট্রেন, বাস, মাহিন্দ্রা ও অটোরিকশার সংঘর্ষে নিহত ১, আহত ৭

রাজবাড়ীতে তেলবাহী ট্রেনের বিচ্ছিন্ন হয়ে যাওয়া বগির ধাক্কায় একটি যাত্রীবাহী বাস, একটি মাহিন্দ্রা ও একটি অটোরিকশা দুর্ঘটনার কবলে পড়ে। এতে একজন নিহত এবং অন্তত সাতজন

পাংশায় সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, আহত ১০–১২ জন

রাজবাড়ীর পাংশা পৌর শহরের মৈশালা বাসস্ট্যান্ড এলাকায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন সাংবাদিক মো. আকাশ মাহমুদ। এ ঘটনায় সাংবাদিকসহ অন্তত ১০ থেকে ১২

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ, মোদির কাছে জমা দিলেন পদত্যাগপত্র

ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করেছেন। শনিবার (২৫ জুলাই) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ

আমানতের কোটি টাকা ফেরতের দাবিতে রাজবাড়ী প্রধান ডাকঘরে গ্রাহকদের বিক্ষোভ

রাজবাড়ী প্রধান ডাকঘরের লেটার রাইটার শিহাব মৃধার বিরুদ্ধে অর্ধশতাধিক গ্রাহকের প্রায় কোটি টাকা আত্মসাতের গুরুতর অভিযোগ উঠেছে। জমানো টাকা ফেরতের দাবিতে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই)